ফারিয়ার প্রেমিককে খুঁজছেন শুভ!

বিনোদন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৭, ১৭:০১আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১৮:০৬

শুভ ও ফারিয়া। ছবি: সাজ্জাদ গত ৭ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় শুভ-ফারিয়া জুটির ছবি ‘প্রেমী ও প্রেমী’। বিনা কর্তনে ও বোর্ড সদস্যদের প্রশংসা পাওয়া এ ছবিটি এবার দেখে নেওয়ার পালা।

না, ছবিটি এখনও মুক্তি পায়নি। তবে ছবিটির কয়েক ঝলক ইউটিউবে প্রকাশিত হয়েছে। গতকাল ২০ জানুয়ারি রাতে এর ট্রেলার প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

যেখানে রোমান্টিক এক জুটির প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। লন্ডন ফেরত ফারিয়া কলকাতায় যেতে চান তার প্রেমিকের সঙ্গে দেখা করতে। এবং সেটি দু’জনার প্রথম সাক্ষাত। ঘটনাক্রমে শুভ ফারিয়ার সেই প্রেমিককে খুঁজে তার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন!

শুভ-ফারিয়া: জুটি প্রথার নতুন আলো

তাহলে ফারিয়ার প্রেমিক কে? এর উত্তর তো আর শুধু ট্রেলারে পাওয়া যাবে না। অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারি নাগাদ।

যৌথ প্রযোজনার এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন আমান রেজা। ছবিটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু।

ছবির অপর প্রযোজক কলকাতার এসকে মুভিজ।

ছবিটির ট্রেলার:

/এম/এমএম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প