ভালোবাসা দিবসে দুই বাংলার শিল্পীরা

বিনোদন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:০৭আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:০৭

হৃদয়, অর্ক, তোরসা ও ঐশী এবার বিশ্ব ভালোবাসা দিবসে থাকছে বিশেষ কনসার্ট। এতে গানে গানে মাতাবেন দুই বাংলার জনপ্রিয় শিল্পীরা। আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘ভ্যালেন্টাইন মিউজিক ব্যাশ- ২০১৭’।

১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল তিনটা থেকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ কনসার্টটি হবে। আর এতে অংশ নেবেন ইন্ডিয়ান আইডলখ্যাত তোরসা সরকার, কলকাতার অর্ক মুখার্জি এবং বাংলাদেশ থেকে হৃদয় খান, ঐশি, ব্যান্ড এলআরবি ও ডাকঘর।
কনসার্টটির আয়োজন করছে ইভেন্টেলস লিমিটেড।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডালিম কুমার বড়ুয়া বলেন, ‘আমরা সবাই সংগীতপ্রিয় মানুষ। তাই ভালোবাসা দিবস গানে গানে কাটানোর জন্যই এ আয়োজন।'
কনসার্টের টিকিট সংগ্রহ করা যাবে অনলাইন টিকিটশপ ‘টিকিট চাই’ থেকে।
/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন