মাজিদ মাজিদির ছবিতে গৌতম ঘোষ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ মার্চ ২০১৭, ০০:০৮আপডেট : ০৪ মার্চ ২০১৭, ০০:০৮

মাজিদ মাজিদি ও গৌতম ঘোষ বিখ্যাত ইরানি চলচ্চিত্র নির্মাতা মাজিদ মাজিদির পরবর্তী চলচ্চিত্রে অভিনয় করছেন পশ্চিমবঙ্গের পরিচালক ও অভিনেতা গৌতম ঘোষ।

মাজিদ মাজিদি ‘চিলড্রেন অব হ্যাভেন’, ‘দ্য সং অব স্প্যারোস’ ও মহানবী (সাঃ)-এর শৈশব নিয়ে ‘মোহাম্মদ’ ছবি নির্মাণ করেছেন।

তার ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ নামের এই ছবিটির শুটিং হচ্ছে ভারতে। ছবিতে বেশ কয়েকজন ভারতীয় অভিনেতা অভিনয় করছেন। এর মধ্যে রয়েছে শহীদ কাপুরের ছোট ভাই ইশান খাতের।

বতর্মানে মুম্বাইয়ে চলছে ছবির শুটিং।

গৌতম ঘোষ ভারতের জাতীয় পুরস্কার পাওয়া চলচ্চিত্র নির্মাতা। তবে অভিনেতা হিসেবেও দারুণ প্রতিভাবান তিনি। সর্বশেষ ‘চতুষ্কোণ’ ছবিতে অভিনয় করেন তিনি।

মাজিদি ও গৌতম ঘোষ অনেকদিন ধরেই একে অপরকে চেনেন। ঘোষ এই ছবিতে ছোট একটি চরিত্রে কাজ করার সম্মতি জানিয়েছেন।

বার্লিন ফিল্ম ফেস্টিভালে ছবিটির ফার্স্ট লুক প্রকাশিত হয়।

শোনা যাচ্ছিলো, বলিউড-হলিউড অভিনেত্রী দিপীকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়াকেও এক সঙ্গে দেখা যেতে পারে এই ছবিতে। তবে এখন জানা যাচ্ছে যে, এই দুই তারকা অভিনয় করছেন না।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এমএইচ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন