জয়িতার ইশকুল ‌‘নহর’!

বিনোদন রিপোর্ট
৩০ মার্চ ২০১৭, ০৯:৩৬আপডেট : ৩০ মার্চ ২০১৭, ০৯:৩৬

জয়িতা/ ছবি: সংগৃহীত বাবা অভিনয়ের মানুষ, খালেদ খান ওরফে যুবরাজ। মা মিতা হক, নন্দিত রবীন্দ্রসংগীতশিল্পী। তাদের একমাত্র আলো কিংবা উত্তরসূরি জয়িতা। এর আগে জয়িতা বেশ কয়েকটি রবীন্দ্রসংগীতের অ্যালবাম প্রকাশ করে জানান দিয়েছিলেন মা’র পথেই এগুচ্ছে মেয়ে।

এবার বিষয়টি আরও যেন দৃঢ় হলো। জয়িতা নিজেই তৈরি করে নিলেন একটি গানের ইশকুল কিংবা প্রতিষ্ঠান। যার নাম দিয়েছেন ‘নহর’।

গত ২৬ মার্চ এখান থেকে তাদের প্রথম গান প্রকাশিত হয়েছে। মূলত স্বাধীনতা দিবস উপলক্ষে তাদের গাওয়া রবীন্দ্রসংগীত ‘যে তোমায় ছাড়ে ছাড়ুক’ ইউটিউবে প্রকাশিত হয়েছে।
তবে জয়িতার মতে, ‘এটিকে ঠিক গান শেখার ইশকুল বলতে চাই না আমরা। গান ভালোবেসে কিছু মানুষ একত্র হয়েছি এখানে। যারা মনের আনন্দে গান গাইবে, মনের দুঃখেও গান গাইবে।’
এদিকে, ‘যে তোমায় ছাড়ে ছাড়ুক’ গানটিতে জয়িতা ছাড়াও কণ্ঠ দিয়েছেন মৃণ্ময়ী, প্রীতম, ঐশ্বর্য, লুরা ও বিজয়া। এর সংগীতায়োজন করেছেন রোকন ইমন। ভিডিও তৈরি করেছেন মোস্তাফি শাহীন।
গানের লিংক:

/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প