শাকিবকে দেখতে হাসপাতালে বোরকা পরে অপু

বিনোদন রিপোর্ট
১৩ এপ্রিল ২০১৭, ১৭:৫১আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ১৯:৪১


হাসপাতালে প্রবেশের আগে বোরকা পরা অপু বিশ্বাস/ ছবি: সংগৃহীত শাকিব খানকে দেখতে হাসপাতালে ছুটে এসেছেন অপু বিশ্বাস। আজ, (১৩ এপ্রিল) বিকাল ৫টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে হাজির হন তিনি।

বোরকা পরে হাসপাতালের সামনে গাড়ি থেকে নামেন অপু। পরে শাকিব খানের বন্ধু ও প্রযোজক মো. ইকবাল অপুকে নিয়ে শাকিব খান যে কেবিনে ভর্তি আছেন, সেখানে নিয়ে যান।

প্রসঙ্গত, এদিন (বৃহস্পতি) দুপুর ১২ টা ৩০ মিনিটে বুকে ব্যথা নিয়ে ওই হাসপাতালে যান শাকিব। তাৎক্ষণিকভাবে তার বিভিন্ন টেস্ট করা হয়।

শাকিব খানের বন্ধু প্রযোজক মো. ইকবাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শাকিবের অবস্থা ভালো। চিকিৎসকরা বলেছেন, এখন কোনও সমস্যা তারা দেখছেন না। আশা করি, ঝামেলা ছাড়াই বাসায় ফিরতে পারবেন তিনি। তবে শাকিবকে আরও দুই-একদিন হাসপাতালে বিশ্রাম নিতে হতে পারে।’
হাসপাতাল সূত্রে জানা যায়, শাকিব হাসপাতালটির কার্ডিয়াক বিভাগে ভর্তি হয়েছেন। তিনি বিভাগের ৫০৪ নম্বর কক্ষে প্রফেসর আবদুল ওয়াদুদ চৌধুরীর অধীনে চিকিংসাধীন রয়েছেন।
চিকিৎসক জানান, বৃহস্পতিবার রাত দশটা নাগাদ একটি রিপোর্ট এলে শাকিব খানের হাসপাতালে থাকা না থাকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে শাকিবের বন্ধু-প্রযোজক মো. ইকবাল জানান, অ্যাবডুমিনাল পেইন নামের একটি সমস্যা আগে থেকেই ছিলো তার। এর আগে সিঙ্গাপুরে নিয়মিত চিকিৎসা নিয়েছিলেন। প্রতি বছরই এটার জন্য সিঙ্গাপুরে যেতেন। কিন্তু এবার ব্যস্ত থাকায় চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারেননি।
তিনি আরও জানান, গেলো কয়েকদিন ধরেই শাকিব তার পেট ব্যথার কথা বলছিলেন। ব্যস্ত থাকার ফলে ডাক্তারও দেখাতে পারেনি। গতকাল, বুধবার রাত থেকেই ব্যথার পরিমাণ বাড়ায় তাকে আজ বৃহস্পতিার (১৩ এপ্রিল) হাসপাতালে এনে ভর্তি করানো হয়েছে।
এদিকে শাকিব খান অসুস্থ হয়ে পড়ায় গেল তিন দিন ধরে তুমুল আলোচনায় থাকা ‘রংবাজ’ ছবির কাজ ঝুলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কাল শুক্রবার (১৪ এপ্রিল) মহরতের মাধ্যমে এর দৃশ্যধারণ হওয়ার কথা ছিল। ছবিটিতে শাকিবের নায়িকা বুবলী। অপুর সঙ্গে শাকিবের মূলত এই ‘বুবলী’ আর ‘রংবাজ’ ছবিটি নিয়েই যত বিবাদের সূত্রপাত।

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন