নাদিয়ার বিসর্জন (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৭, ১৫:৪৫আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১৮:০৭

নিরব নাদিয়া
ওপারে কলকাতায় জয়া আহসানের ‘বির্সজন’-এ প্রাপ্তি ঘটছে। আর এপারে এবার একই নামে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এতে বিসর্জন দিতে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় মুখ সালহা খানম নাদিয়াকে।
মূলত প্রেম, বিয়ে ও দাম্পত্যের করুণ টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘বিসর্জন’। এতে আরও অভিনয় করেছেন নিরব ইসলাম ও আজাদ আদর।

এর চিত্রনাট্য রচনা ও সংলাপ লিখেছেন পরিচালক মিনহাজ আল দ্বীন। গতকাল বুধবার (২৬ এপ্রিল) সিডি চয়েজের ব্যানারে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এটি।

নির্মাতা মিনহাজ আল দ্বীন বলেন, ‘ভালো একটি গল্পের ওপর ভিত্তি করে নির্মাণ করেছি বিসর্জন। এখানে দুটি গান ব্যবহার করা হয়েছে।’

নাদিয়া বলেন, ‘খুব চমৎকার একটি গল্পে কাজ করেছি। আশা করছি, পুরো ছবি ও তার গানগুলো দর্শকের মন ছুঁয়ে যাবে।’
‘বিসর্জন’-এর একটি গান গেয়েছেন ইমরান। আর লিমন আহমেদের কথায় শিরোনাম গানে কণ্ঠ দিয়েছেন সোহেল রাজ।

দেখুন বিসর্জন : 

/এমআই/এম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন