রাজকুমারী শাহতাজ ও জাদুকর প্রীতম

বিনোদন রিপোর্ট
১৭ জুন ২০১৭, ১৫:৪৩আপডেট : ১৮ জুন ২০১৭, ০০:২৯

জাদুকর প্রীতম ও রাজকুমারী শাহতাজ এবার অভিনয়ে দেখা যাবে সংগীতশিল্পী প্রীতম হাসানকে। তাও একেবারে জাদুকর রূপে। যেখানে রাজকুমারী থাকছেন মডেল শাহতাজ।
আর এগুলো সবই হবে একটি মিউজিক্যাল স্বল্পদৈর্ঘ্য ছবিতে। এর নাম ‘জাদুকর’।

পুরো আয়োজন নিয়ে জানালেন প্রীতম নিজেই। বললেন, ‘মিউজিক্যাল ফিল্মটির পরিসর হবে ১০ মিনিটের। পুরোটাই গান থাকবে। তবে মাঝে মধ্যে থাকছে সংলাপ। আমরা আরব্য ধাঁচটা ধরে রেখেছি। আর আমার চরিত্রটি জাদুকরের। আমাকে তাই বেশ কয়েকটি রূপে পাওয়া যাবে।’

এতে গান লিখেছেন রাকিব হাসান রাহুল। সংলাপ লিখেছেন ফক্স ইউনিট। মিউক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু।

এদিকে প্রীতম আরও জানান, স্বল্পদৈর্ঘ্য সম্পাদনার কাজ এখন চলছে। আগামী ঈদে এটি গানচিল থেকে প্রকাশ হবে।

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন