বিরতির পর শহীদের ইপি অ্যালবাম

বিনোদন রিপোর্ট
০৮ জুলাই ২০১৭, ১৪:৪৪আপডেট : ০৮ জুলাই ২০১৭, ১৪:৪৮

শহীদ ‘দূরবীন’ ব্যান্ডের দলনেতা ও প্রধান ভোকালিস্ট শহীদ। ভারতের শুভমিতাকে সঙ্গে নিয়ে ‘এক জীবন’ শিরোনামের গানটি গেয়ে যিনি পেয়েছেন আকাশছোঁয়া জনপ্রিয়তা।

তবে পারিবারিক ব্যবসাকেন্দ্রিক ব্যস্ততায় দীর্ঘদিন গান বাজারে নিয়মিত নন তিনি।

শহীদ ভক্তদের জন্য সুখবর হলো আবারও গানের অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন এই গায়ক। অ্যালবামের নাম ‘কী করে বুঝাই’। এটি শিগগিরই প্রকাশ পাবে সিডি চয়েজ মিউজিকের ব্যানারে।
৩ গানের এই ইপি অ্যালবামটিতে গান লিখেছেন এমদাদ সুমন, একে এম রিপন ও হুমায়ূন। তিনটি গানেরই সুর-সংগীত করেছেন অনিম খান। ভিন্ন মেজাজ আর আবহের গানগুলো শ্রোতাদের মন ছুঁয়ে যাবে বলেই প্রত্যাশা শহীদের।
তিনি বলেন, ‘অনেক আশা নিয়ে নতুন অ্যালবামটির আয়োজন করেছি। বর্তমান প্রজন্মের শ্রোতাদের ভালোলাগাকে প্রাধান্য দিয়েই গানগুলোর কথা ও সুরের সংযোজন করা হয়েছে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প