রোমান্টিক ও ভৌতিক দীপালি!

বিনোদন রিপোর্ট
১৭ জুলাই ২০১৭, ১৪:৪২আপডেট : ১৭ জুলাই ২০১৭, ১৬:২৩

দীপালি। ছবি- সাজ্জাদ বেশ কয়েকটি ঢাকাই ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়িকা দীপালি। নিয়মিত কাজ করেছেন রোমান্টিক ছবিতে। তবে এবার তাকে দেখা যাবে ভৌতিক গল্পে ।
সত্যরঞ্জন রোমান্স পরিচালিত এ ছবির নাম ‘আবার বৃষ্টি এলো’। ছবিতে দীপালির বিপরীতে অভিনয় করেছেন নবাগত অভি। এদিকে একই সময়ে নতুন আরও একটি ছবিতে কাজ শুরু করেছেন দীপালি। রোমান্টিক ধরনের এ ছবির নাম ‘আমার কোনও টেনশন নাই’। এতে তা বিপরীতে আছেন নবাগত সাজিদ খান। এটি পরিচালনা করেছেন বশির আহমেদ। গত সপ্তাহ থেকে গাজীপুরে এর দৃশ্যধারণ চলছে।
দীপালি বললেন, ‌‘‘দুটি ছবির শিল্পীরা প্রায় সবাই নতুন মুখ। ‘আবার বৃষ্টি এলো’ ছবির গল্প শুনে মুগ্ধ হয়েছি। এর মাধ্যমে  প্রথমবারের মতো ভৌতিক ছবির অভিজ্ঞতা হতে যাচ্ছে। আগামী ৫ আগস্ট রাজশাহীতে এর কাজ শুরু হবে।’’
এদিকে, ‘আমার কোনও টেনশন নাই’ ছবিটি সম্পর্কে দীপালি বললেন, ‘ছবিতে আমি গ্রামের মেয়ে। তবে সৌভাগ্যক্রমে সে বিদেশে পড়তে যায়। তার বোন অপরাধ জগতের সঙ্গে যুক্ত। কিন্তু সে পুরো উল্টো। চরিত্রের নাম কুসুম। নতুন এ দুটি ছবির কাজই পাশাপাশি সময়ে চলবে।’ দীপালি ও সাজিদ
/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন