ফেসবুক লাইভে বন্যার মুখোমুখি অনিমেষ-ভাবনা

বিনোদন ডেস্ক
৩০ জুলাই ২০১৭, ১৩:৪৬আপডেট : ৩০ জুলাই ২০১৭, ১৫:৩৯

বন্যা, অনিমেষ ও ভাবনা ৪ আগস্ট মুক্তি পাচ্ছে অনিমেষ আইচের ২য় চলচ্চিত্র ‘ভয়ংকর সুন্দর’। কলকাতার অন্যতম অভিনেতা পরমব্রত আর বাংলাদেশের জনপ্রিয় টিভি অভিনেত্রী ভাবনাকে নিয়ে গড়ে উঠেছে এই সুন্দরের গল্প।

বাংলাদেশে পরমের এটি ২য় কাজ হলেও রূপালি পর্দায় ভাবনার অভিষেক হচ্ছে এবারই।

আর এসব বিষয়ে কথায় কথায় আড্ডা দিতে বাংলা ট্রিবিউন ফেসবুক লাইভে আজকের (৩০ জুলাই) অতিথি হয়ে আসছেন অনিমেষ-ভাবনা। তাদের সঙ্গে এই আড্ডার সূত্রধর হিসেবে থাকছেন অভিনেত্রী বন্যা মির্জা।
সাপ্তাহিক লাইভ শো ‘বাংলা ট্রিবিউন সেলেব্রিটি লাইভ উইথ বন্যা মির্জা’ শিরোনামের এই বিশেষ শো-তে অনিমেষ আইচ ও ভাবনা কথা বলবেন তাদের সিনেমা ‘ভয়ংকর সুন্দর’ ছাড়াও অভিনয় এবং ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গ নিয়ে।
অনুষ্ঠানটি আজ রবিবার (৩০ জুলাই) বেলা ৪টায় বাংলা ট্রিবিউন ভেরিফাইড ফেসবুক পেজ (https://www.facebook.com/BanglaTribuneOnline/) থেকে সরাসরি প্রচার হবে। পাঠক ও দর্শকরাও অনিমেষ-ভাবনার সঙ্গে ফেসবুক লাইভে সরাসরি যুক্ত হতে পারবেন, প্রশ্ন করতে পারবেন কমেন্টের মাধ্যমে।
/এমএম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন