পপির পাশে বিখ্যাত এক গায়ক! কে তিনি

বিনোদন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৭, ২২:২৯আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ১৩:০৭

পপির পাশে তিনি কে! শিরোনাম হতে পারত- মিউজিক ভিডিওতে চিত্রনায়িকা পপি। কিন্তু পপির পাশের এ গায়ক এই বাক্যে যেন ‘দাঁড়ি’ বসিয়ে দিলেন। অভিনয় দক্ষতা ও আর বেশভূষায় চমকে দিলেন তিনি।
আসছে নতুন একটি মিউজিক ভিডিও। গানের শিরোনাম ‘সাদা আর লাল’। লিখেছেন গীতিকবি আসিফ ইকবাল। গানটির সুর-সংগীত পরিচালনা করেছেন অটামনাল মুন।
আর এগুলো নিয়ে পপি ও গায়ক বিএফডিসিতে হাজির। সেখানেই গানটিকে পর্দায় তুলে ধরার জন্য শুটিংয়ে ব্যস্ত তারা।
সোমবার দিনভর হয়েছে তাদের গানের কাজ। সন্ধ্যায় যখন মুঠোফোনে কথা হচ্ছিল গায়কের সঙ্গে। কিছুটা উচ্ছ্বাস পাওয়া গেল তার কথায়। বললেন, ‘এটি আগস্টের ১১ তারিখে জিপি মিউজিক ও বায়োস্কোপে আসবে। আর গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে ১৭ তারিখ। প্রযোজনা করছে গানচিল। কী চমকে দিলাম না? কেউ চিন্তে পারবে এটা আসিফ!’

হ্যাঁ, অন্যরকম আসিফ আসছেন। দুটি ভিন্ন সময়ের কথা তুলে ধরতে মিউজিক ভিডিওতে এভাবেই ধরা দেবেন জনপ্রিয় এ সংগীতশিল্পী।

/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন