শাওনের ঈদের ইপি

বিনোদন রিপোর্ট
২১ আগস্ট ২০১৭, ১৪:০৭আপডেট : ২১ আগস্ট ২০১৭, ১৪:৩৩

শাওন গানওয়ালা
‘ইচ্ছে মানুষ’ গান দিয়ে আলোচনায় আসেন শাওন গানওয়ালা। এরপর ‘স্বপ্ন ছবি’, ‘বৃষ্টি নিমন্ত্রণ’, ‘প্রেমের গান’-এর মতো গানগুলো প্রশংসিত হয়। ‘ছুঁয়ে দিলে মন’সহ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।

এবার এ তরুণ শিল্পী নিয়ে আসছেন তার ইপি অ্যালবাম ‘কেউ একজন’। অ্যালবামের তিনটি গান হলো- ‘কেউ একজন’, ‘আজকাল’ ও ‘একটু অবহেলা’।
সব গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। ‘কেউ একজন’ গানটিতে শাওনের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ক্ষুদে গানরাজ হিসেবে খ্যাত অনন্যা। দুটি গানের সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন, অপরটি শাফি মাহমুদ রবিন। সব গানেরই সুর করেছেন শাওন নিজে।

শাওন বললেন, ‘জীবন ভাইয়ের লেখা সব সময়ই ভালো লাগে। প্রথমবারের মতো তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও চমৎকার। আর চেষ্টা করেছি গানগুলোর সুরে বৈচিত্র্য আনতে। ’
অ্যালবামটি বাজারে আনছে সিডি চয়েস। প্রতিষ্ঠানটি জানায়, এবার ঈদে সিডি চয়েসের অন্যতম আকর্ষণ এই অ্যালবামটি।
/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন