ত্রাণ নিয়ে কুড়িগ্রামে অনন্ত জলিল

অারিফুল ইসলাম, কুড়িগ্রাম
২৪ আগস্ট ২০১৭, ১৫:৪২আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ১৭:৪৭

কুড়িগ্রামে অনন্ত বন্যা দুর্গতদের ত্রাণ সহায়তা দিতে কুড়িগ্রাম পৌঁছেছেন চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল।
বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে তিনি হেলিকপ্টারযোগে কুড়িগ্রামের চিলমারীতে পৌঁছান। সেখানে তিনটি ইউনিয়নের বন্যা কবলিত প্রায় ২৪’শ পরিবারকে ত্রাণ সহায়তা দেবেন অনন্ত।
বিষয়টি নিশ্চিত করেন থানাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অাব্দুর রাজ্জাক। তিনি জানান, অনন্ত জলিল চিলমারীর তিনটি ইউনিয়নের ২৪’শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করবেন। এরমধ্যে থানাহাট ইউনিয়নের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১১০০ পরিবারকে ত্রাণ বিতরণ করবেন। এছাড়াও রমনা ইউনিয়নের ৮০০ পরিবার এবং চিলমারী ইউনিয়নের ৫০০ পরিবারকে ত্রাণ সহায়তা দেবেন অনন্ত জলিল।

চিলমারীর হেলিপ্যাডে অবতরণ করার পর অনন্ত জলিল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বন্যা কবলিত মানুষদের সহায়তা করতে অামি এসেছি। এটা কোনও দয়া নয়, এটা দুর্গত মানুষদের অধিকার।’

সমাজের সামর্থবানদের উদ্দেশে জলিল বললেন, ‘অামি সমাজের সামর্থবানদের বলবো, যার যতটুকু সামর্থ অাছে তারা ততটুকু নিয়েই বন্যার্তদের পাশে দাঁড়‌ান, তাদের সাহায্য করুন।’

 

এম
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য
বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য
আমির খানের কালজয়ী শত্রু ‘গজনী’ ও অনুগত ‘দেবা’ মারা গেছেন 
আমির খানের কালজয়ী শত্রু ‘গজনী’ ও অনুগত ‘দেবা’ মারা গেছেন 
কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন ভারতীয় এই অভিনেত্রী?
কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন ভারতীয় এই অভিনেত্রী?
কেন গালাগালি শিখতে হয়েছিল দীপিকাকে
কেন গালাগালি শিখতে হয়েছিল দীপিকাকে
‘পেইন স্কেল’ ব্যবহার করে আলোচনায় যে চলচ্চিত্র
‘পেইন স্কেল’ ব্যবহার করে আলোচনায় যে চলচ্চিত্র