ব্যান্ডের বাইরে তুহিনের প্রথম সিঙ্গেল

বিনোদন রিপোর্ট
২৪ আগস্ট ২০১৭, ১৬:১৭আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ১৮:০১

তুহিন শিরোনামহীন ও তুহিন। বাংলাদেশের ব্যান্ডসংগীতে দুটি নাম এখন পরিপূরক। সম্ভবত এই সফল মেলবন্ধনের কারণে ব্যান্ডের বাইরে তুহিনের সে অর্থে গাওয়া হয়নি, হাঁটা হয়নি একা পথ।

তবে আসছে ঈদে সেই দলীয় বন্ধনের বাইরে এসে গাইলেন তুহিন। ‘তবু’ শিরোনামের এই গানটির কথা আর সুর তৈরি করেছেন আহমেদ রাজীব।
রাজীব বলেন,‘‘আমার অসম্ভব প্রিয় একটা ব্যান্ড শিরোনামহীন। তুহিন ভাইয়ের কণ্ঠে দুর্দান্ত রকমের মাদকতা আছে, যার আমি দারুণ ভক্ত। আমার কথা, সুরে গাওয়া ‘তবু’ গানটাই হতে যাচ্ছে ব্যান্ডের বাইরে তুহিন ভাইয়ের গাওয়া প্রথম অডিও গান। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।’’ আহমেদ রাজীব ও তুহিন
এদিকে তুহিন বলেন, ‘ব্যান্ডের বাইরে সচরাচর গাওয়া হয় না। নাটক-চলচ্চিত্রের জন্য এক দু'টি গান করেছি, তবে অডিওতে একেবারেই গাওয়া হয়নি। কারণ, ইচ্ছে হয় না। প্রচুর প্রস্তাব পাই কিন্তু নিজের চাওয়ার সঙ্গে আসলে মেলে না। তাই আর গাওয়া হয় না। আশা করছি, এটি শ্রোতাদের ভালো লাগবে।’
আহমেদ রাজীব জানান, বিশেষ এই গানটি সিএমভির ব্যানারে ঈদে প্রকাশ পাচ্ছে প্রতিষ্ঠানটির অফিশিয়াল ইউটিউব চ্যানেলসহ জিপি মিউজিক, রবি-ইয়োন্ডার মিউজিক অ্যাপে।

/এমআই/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন