ঈদে ছোট পর্দায়ও শাকিব-বুবলি

বিনোদন রিপোর্ট
২৭ আগস্ট ২০১৭, ০০:১০আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১৩:১৯

শাকিব খান ও বুবলি আসন্ন ঈদুল আজহায় বড় ও ছোট, দুই পর্দাতেই থাকছেন শাকিব খান ও বুবলি। এবারের ঈদে মুক্তির মিছিলে আছে এ জুটির দুটি ছবি— ‘রংবাজ’ এবং ‘অহংকার’। ছবিগুলোর প্রচারণার অংশ হিসেবে টিভি অনুষ্ঠানেরও অতিথি হয়েছেন তারা।

‘এবং শাকিব খান’ নামের একটি অনুষ্ঠানে দেখা যাবে দু’জনকে। অনুষ্ঠানে শাকিব কথা বলেছেন তার অভিনয় ও ব্যক্তিজীবন নিয়ে। অন্যদিকে বুবলি জানিয়েছেন নিজের চলচ্চিত্র ভাবনা ও আগামীর পরিকল্পনার কথা। একইসঙ্গে দু’জনে কিছুক্ষণ নেচেছেনও। 

‘এবং শাকিব খান’ উপস্থাপনা করেছেন মারিয়া নূর। আরটিভিতে ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন (৩ ও ৪ সেপ্টেম্বর) বিকাল ৫টা ২০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি। প্রযোজনায় সোহেল রানা বিদ্যুৎ।

(বাঁ থেকে) শাকিব খান, বুবলি ও মারিয়া নূর গত বছরের কোরবানি ঈদে শাকিবের সঙ্গে বুবলির অভিষেক হয় ‘বসগিরি’ ছবির মাধ্যমে। একই ঈদে মুক্তি পায় এ জুটির ‘শুটার’। প্রায় এক বছর পর আবার ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আসছে তাদের নতুন দুই ছবি।

/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প