বক্স অফিসে ‘অভিশাপ’ তকমার ভয়, অভিনয় ছাড়ছেন জেনিফার লোপেজ

বিনোদন ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ১১:০৬ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১১:০৬

সাম্প্রতিক সময়ে একের পর এক সিনেমা বক্স অফিসে ব্যর্থ হওয়ায় আত্মবিশ্বাসে চিড় ধরেছে হলিউড তারকা জেনিফার লোপেজের। এমনকি অভিনয় ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন তিনি।

ব্রিটিশ সাময়িকী হিট জানিয়েছে, সাম্প্রতিক কয়েকটি সিনেমা দর্শকের প্রত্যাশা পূরণ করতে না পারায় নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবছেন লোপেজ।

গত কয়েক মাসে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে এ নিয়ে আলোচনাও করেছেন তিনি। একটি সূত্রের দাবি, সাম্প্রতিক ব্যর্থতাগুলো লোপেজকে বেশ ভাবিয়ে তুলেছে। সূত্রটি বলেছে, ‘গত কয়েক বছরে তার বেশকিছু সিনেমা প্রত্যাশা অনুযায়ী সফল হয়নি। এতগুলো সিনেমার পর কীভাবে আবার ঘুরে দাঁড়াবেন, তা নিয়ে কখনও কখনও সংশয়ে ভুগছেন তিনি।’

লোপেজের ব্যর্থতার তালিকায় রয়েছে ‘দিস ইজ মি...নাউ: আ লাভ স্টোরি’ ও নেটফ্লিক্সের সায়েন্স ফিকশন সিনেমা ‘অ্যাটলাস’। দুটি সিনেমাই সমালোচকদের কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে।

তবে সবচেয়ে বড় ধাক্কা এসেছে ‘কিস অব দ্য স্পাইডার ওম্যান’ সিনেমা থেকে। লোপেজের সাবেক স্বামী বেন অ্যাফ্লেক প্রযোজিত সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ ছিল। কিন্তু মুক্তির পর বক্স অফিসে ছবিটি কার্যত মুখ থুবড়ে পড়ে।

৩ কোটি ডলার বাজেটের সিনেমাটির আয় মাত্র ১৮ লাখ ডলার।

সিনেমাগুলোর ব্যর্থতার কারণে লোপেজকে কেউ কেউ বক্স অফিসের ‘অভিশাপ’ হিসেবে দেখতে পারেন— এমন আশঙ্কা তার রয়েছে।

একটি সূত্রের দাবি, লোপেজ জানেন, পরপর কয়েকটি সিনেমা ব্যবসায়িকভাবে ব্যর্থ হওয়ায় ভবিষ্যতে কিছু অভিনেতা-অভিনেত্রী তার সঙ্গে কাজ করতে অনাগ্রহী হতে পারেন।

 

/এনআই/আরকে/
সম্পর্কিত
গানে গানে প্রেম ও বিচ্ছেদের গল্প বলবেন জেনিফার লোপেজ
গানে গানে প্রেম ও বিচ্ছেদের গল্প বলবেন জেনিফার লোপেজ
বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদ, নতুন প্রেমে জেনিফার লোপেজ
বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদ, নতুন প্রেমে জেনিফার লোপেজ
তিনি এখন হলিউডের শীর্ষ কাঙ্ক্ষিত ব্যাচেলর!
তিনি এখন হলিউডের শীর্ষ কাঙ্ক্ষিত ব্যাচেলর!
এক বিচ্ছেদেই ক্ষতি ৮ মিলিয়ন ডলার!
এক বিচ্ছেদেই ক্ষতি ৮ মিলিয়ন ডলার!
বিনোদন বিভাগের সর্বশেষ
কায়রো চলচ্চিত্র উৎসবের সঙ্গে কৌশলগত অংশীদারত্বে সৌদি আরবের রেড সি
কায়রো চলচ্চিত্র উৎসবের সঙ্গে কৌশলগত অংশীদারত্বে সৌদি আরবের রেড সি
সঞ্জীব চৌধুরী: প্রস্থানের ১৯ বছর...
সঞ্জীব চৌধুরী: প্রস্থানের ১৯ বছর...
‘মিস ইউনিভার্স’—এ ফ্যান ভোটিংয়ে মাহির অবস্থান কত
‘মিস ইউনিভার্স’—এ ফ্যান ভোটিংয়ে মাহির অবস্থান কত
৪২ বছরে কত টাকার মালিক ‘লেডি সুপারস্টার’ নয়নতারা
৪২ বছরে কত টাকার মালিক ‘লেডি সুপারস্টার’ নয়নতারা
‘মহাকাশের পথে’ শরিফুল রাজ, থাকবে কসমিক রোমান্স
‘মহাকাশের পথে’ শরিফুল রাজ, থাকবে কসমিক রোমান্স