ঈদ আনন্দ প্রিন্স মাহমুদের সুরে...

বিনোদন রিপোর্ট
৩১ আগস্ট ২০১৭, ২২:১১আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১৩

ঈদ আনন্দে প্রিন্স মাহমুদের সুর না থাকলে কেমন যেন বেসুরো লাগে! ক্যাসেট ও সিডি প্রকাশের যুগে তার সুর-সংগীতে মিশ্র কিংবা দ্বৈত অ্যালবামই ছিল সংগীতানুরাগীদের ঈদ উপহার। সুখবর হলো, এবারের কোরবানির ঈদেও থাকছে তার সুরের ছোঁয়া।

প্রিন্স মাহমুদ (ছবি: সাজ্জাদ হোসেন) বাংলা গানের নন্দিত কারিগর প্রিন্স মাহমুদের কথা ও সুরে নতুন অ্যালবাম ‘ভূমিপুত্র’-এর প্রথম গান ‘একাকীত্ব’র লিরিক্যাল ভিডিও প্রকাশিত হয়েছে। এটি গেয়েছেন মিনার রহমান। এর সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাত ১০টায় জি-সিরিজের ইউটিউব চ্যানেল থেকে অবমুক্ত হয় ‘একাকীত্ব’।

‘একাকীত্ব’র  প্রসঙ্গে প্রিন্স মাহমুদ বললেন, “২০১৬ সালে তাহসান ও কণার গাওয়া ‘আমার ছিপ নৌকোয় এসো’ বেশ প্রশংসিত হয়েছিল। আশা করছি, ‘একাকীত্ব’ও সবার পছন্দ হবে।”

শুনুন ‘একাকীত্ব’: 

‘একাকীত্ব’ গানের কথা
একাকীত্বের কোনও মানে নেই,
কোনও মানে নেই,
নিরব চিত্তে গান নেই,
কোনও গান নেই।
হলদে বাতাসে ওড়ে খসে পড়া পাখির পালক।
স্মৃতি জাল হাতড়ে মরে,
কোনও এক বিষণ্ন বালক।
আজ সে কোথায় আছে?
কোন সে রঙের শহর?
সেখানে কি রাত গাঢ় রাত হয়?
নেমে আসে কাকভোর?
কাটাছেড়া গাঢ় রাতের আলাপন,
তবে প্রস্থান কেন এমন?
বিনিদ্র ক্ষণ সঙ্গী যখন।
এ কোন জীবন? এ কোন জীবন?
বদলে গেছে...

/এম/জেএইচ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
যুক্তরাষ্ট্রে অভিনেতা অপূর্বর একক কনসার্ট, টিকিটের দাম কত
যুক্তরাষ্ট্রে অভিনেতা অপূর্বর একক কনসার্ট, টিকিটের দাম কত
হলিউডের পরবর্তী ধাপে প্রিয়াঙ্কা
হলিউডের পরবর্তী ধাপে প্রিয়াঙ্কা
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
‘ওহ মাই ডগের’ প্রিমিয়ারে এসে কুকুরের হামলার শিকার রাভিনা
‘ওহ মাই ডগের’ প্রিমিয়ারে এসে কুকুরের হামলার শিকার রাভিনা
প্রেম, প্রতিশোধ আর ক্ষমতার লড়াইয়ে ‘মালিক’ এবার ওটিটিতে
প্রেম, প্রতিশোধ আর ক্ষমতার লড়াইয়ে ‘মালিক’ এবার ওটিটিতে