হলিউডের পরবর্তী ধাপে প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক
০৮ আগস্ট ২০২৬, ০৮:০০ আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৮:০৭

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া একের পর এক নতুন প্রকল্পের মাধ্যমে বিশ্বজুড়ে নিজের অবস্থান আরও শক্তিশালী করছেন। এস এস রাজামৌলির সঙ্গে ‘বারাণসী’ সিনেমায় তার কাজ দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। আট বছর বিরতির পর এই সিনেমার মাধ্যমে ভারতীয় সিনেমায় তার প্রত্যাবর্তন হচ্ছে।

সিনেমাটি ২০২৭ সালের এপ্রিলে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

এদিকে অভিনেত্রী তার পরবর্তী হলিউড প্রকল্পের কথা জানালেন, যা এরই মধ্যে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

আসন্ন সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার ‘ব্লুফ্লাই-এ অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রোর সঙ্গে পর্দা ভাগ করবেন প্রিয়াঙ্কা। বৃহস্পতিবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবরটি তিনি নিজেই জানিয়েছেন।

ঘোষণাটি শেয়ার করে প্রিয়াঙ্কা শুধু লিখেছেন, ‘‘এবার পরবর্তী কাজের দিকে।”

তার স্বামী নিক জোনাস অভিনন্দন জানিয়ে সমর্থন প্রকাশ করেছেন।

নিমরোদ আন্টালের পরিচালনায় নির্মিত এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন ডেভিড ফ্রিজেরিও, উইলিয়াম ইউব্যাঙ্ক এবং কার্লাইল ইউব্যাঙ্ক।

ডেডলাইনের তথ্য অনুযায়ী, এটি একটি রোমাঞ্চকর বিনোদনমূলক সিনেমা, যার গল্প জটিল এবং এতে রয়েছে অনেক অপ্রত্যাশিত মোড়।”

রাসেল ক্রো হলিউডের অন্যতম পরিচিত অভিনেতা। রিডলি স্কটের গ্ল্যাডিয়েটর সিনেমায় ম্যাক্সিমাস চরিত্রে অভিনয়ের জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত।

২০০০ সালের এই মহাকাব্যিক সিনেমাটি পাঁচটি একাডেমি অ্যাওয়ার্ড জিতেছিল, যার মধ্যে ছিল সেরা সিনেমার পুরস্কার এবং রাসেল ক্রোর জন্য সেরা অভিনেতার পুরস্কার।

/এনআই/
সম্পর্কিত
ইংরেজি বলায় স্বামীর ধমক! সেই নারীর ভিডিও শেয়ার করলেন প্রিয়াঙ্কা
ইংরেজি বলায় স্বামীর ধমক! সেই নারীর ভিডিও শেয়ার করলেন প্রিয়াঙ্কা
২১ লাখের উইম্বলডন লুকে প্রিয়াঙ্কার বিলাসী ফ্যাশন
২১ লাখের উইম্বলডন লুকে প্রিয়াঙ্কার বিলাসী ফ্যাশন
পর্দায় মারমুখো প্রিয়াঙ্কা, লালগালিচায় চুম্বন মুগ্ধতা
পর্দায় মারমুখো প্রিয়াঙ্কা, লালগালিচায় চুম্বন মুগ্ধতা
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা ছেড়ে যুদ্ধে যান নানা পাটেকর, কতদিন ছিলেন ময়দানে
সিনেমা ছেড়ে যুদ্ধে যান নানা পাটেকর, কতদিন ছিলেন ময়দানে
ইংরেজি বলায় স্বামীর ধমক! সেই নারীর ভিডিও শেয়ার করলেন প্রিয়াঙ্কা
ইংরেজি বলায় স্বামীর ধমক! সেই নারীর ভিডিও শেয়ার করলেন প্রিয়াঙ্কা
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’ 
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’ 
নানা পাটেকার অভিনীত শেষ দুই সিনেমা কবে রিলিজ হবে
নানা পাটেকার অভিনীত শেষ দুই সিনেমা কবে রিলিজ হবে
শেষ বক্তব্যে যা বলেছিলেন নানা পাটেকার
শেষ বক্তব্যে যা বলেছিলেন নানা পাটেকার