জন কবিরের হ্যাটট্রিক!

বিনোদন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০১৭, ০০:২৫আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ১০:৪৬

‘মিস ম্যাচ’ নাটকে জন কবিরের সঙ্গে সাফা কবির (ছবি: সংগৃহীত) ছোট পর্দায় ঈদ আয়োজনের পঞ্চম দিনেও (৬ সেপ্টেম্বর) প্রায় সব টিভি চ্যানেলে থাকছে বিশেষ নাটক ও টেলিছবি। এর মধ্যে তিনটিতেই অভিনয় করেছেন সংগীতশিল্পী-অভিনেতা জন কবির।

এনটিভিতে দুপুর ২টা ২০ মিনিটে প্রচার হবে টেলিছবি ‘আমরা ফিরবো কবে’। এতে জনের সহশিল্পীরা হলেন অপর্ণা, ওমর আয়াজ অনি, তানিয়া, সৈয়দ হাসান ইমাম, দিলারা জামান। রচনা ও পরিচালনায় শাফায়েত মনসুর রানা।

আরটিভিতে রাত ১০টা ৫ মিনিটে রয়েছে ‘মিস ম্যাচ’। এতে জন কবির আছেন আবির চরিত্রে। তার বিপরীতে ফাইজা চরিত্রে দেখা যাবে সাফা কবিরকে। অসম প্রেম নিয়ে নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত।

বাংলাভিশনে রাত পৌনে ৯টায় থাকছে আশফাক নিপুনের রচনা ও পরিচালনায় ‘আমি মোটিভেশন্যাল স্পিকার হতে চাই’। এতে জনের সঙ্গে আছেন নুসরাত ইমরোজ তিশা।
ঈদের অনুষ্ঠানমালায় গত চার দিনেও জন কবিরের একাধিক নাটক প্রচারিত হয়েছে। 

/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন