জন্মদিনে নিজেকে বিউটির উপহার

বিনোদন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০১৭, ০০:০২আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ১১:০৩

নাসরিন আক্তার বিউটি (ছবি: সংগৃহীত) জন্মদিনে হরেক রকমের উপহার আসে হাতে। কণ্ঠশিল্পী নাসরিন অাক্তার বিউটিও পেয়েছেন। আগামী ৭ অক্টোবর তার জন্মদিন। এবার নিজেই নিজেকে উপহার দিচ্ছেন তিনি। জন্মদিনের প্রাক্কালে উন্মুক্ত হবে এই ‘ক্লোজআপ ওয়ান’ তারকার গাওয়া নতুন গানের মিউজিক ভিডিও। এর শিরোনাম ‘পাষাণ বন্ধু’।

দুই বছর বিরতির পর গত রোজার ঈদে জিসান মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত হয় বিউটির একক অ্যালবাম ‘পাষাণ বন্ধু’। নতুন গানটি সেখান থেকেই নেওয়া। এর কথা লিখেছেন ও সুর করেছেন জিয়াউদ্দিন আলম, সংগীতায়োজনে মুশফিক লিটু।

‘পাষাণ বন্ধু’ হতে যাচ্ছে পাঁচ বছর পর বিউটির নতুন মিউজিক ভিডিও। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মাঝে আমি মা হয়েছি। বাচ্চা বড় হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। ওর বয়স এখন দুই বছর। তাই পুরোদমে কাজে ফিরেছি।’

মিউজিক ভিডিওটিতে বিউটির পাশাপাশি মডেল হয়েছেন নাদিম খান ও রাজ রিপা। এটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। গত ২০ ও ২১ সেপ্টেম্বর গাজীপুরের একটি শুটিং হাউসে এর শুটিং হয়েছে। এটি দেখা যাবে জিসান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে।

/এস/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন