রাজলক্ষ্মী অফিসে মিশা

বিনোদন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৭, ১৮:৪৪আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ১৮:৫৫

‘রাজলক্ষ্মী’ অফিসে মিশা। সেলফি তুলছেন সম্রাট। ছবি- সম্রাট কিছুদিন আগেও চলচ্চিত্রের বিভিন্ন সমিতি দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল রাজ পরিবার। পরিচালক সমিতির প্রধানের অসম্মানজনক বাক্য, বহিষ্কার বিষয়ে শিল্পী সমিতির নীরবতা- সব মিলিয়ে নায়করাজ রাজ্জাক ও তার দুই সন্তান বাপ্পারাজ-সম্রাট বিএফডিসিমুখী ছিলেন না।
যদিও নায়করাজ বরাবরাই এ বিষয়ে নীরব থেকেছেন। তবে গত আগস্ট মাসে বর্ষীয়ান এ অভিনেতার চিরবিদায়ের পর সবাই একছাতার নিচে আসেন। বিশেষ করে শিল্পী সমিতির সঙ্গে রাজ পরিবারের যোগাযোগটা আরও সুন্দর হয়।
এবার তার রেশ পাওয়া গেল সমিতির সভাপতি মিশা সওদাগরের হঠাৎ ‌রাজলক্ষ্মী প্রডাকশনে উপস্থিতিতে।
সোমবার (১৬ অক্টোবর) সকালে নায়করাজের প্রযোজনা প্রতিষ্ঠানে গিয়েছিলেন মিশা।
সেসময় অফিসে ছিলেন নায়করাজের ছেলে সম্রাট। তিনি বললেন, ‘মিশা ভাই এদিক দিয়েই যাচ্ছিলেন। ফোন করে বললেন, আমি অফিসে আছি কিনা? তাই এসে দেখা করে গেলেন। এছাড়া ১৯ অক্টোবর তার বাসায় একটা দাওয়াতও আছে।’
নিজেদের কাজ সম্পর্কে সম্রাট বললেন, ‘বাবা নেই। ভাইয়া (বাপ্পারাজ) আমি দুজনই খুবই ব্যস্ত সময় কাটাচ্ছি। নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠানে নাটকের কাজগুলো করতে হচ্ছে। এছাড়া দুজনই চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত।’

এম
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন