ছবি হিটের পর গান মুক্তি! (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৭, ১৪:৪০আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৪:৫৪

ইউটিউবনির্ভর চলমান জামানায় এখন আর এমনটা হয় না বললেই চলে। তাছাড়া একটি মুক্তিপ্রতীক্ষিত সিনেমার প্রচারণার জন্য কর্তৃপক্ষের কাছে বড় অবলম্বন হিসেবে গানটাই থাকে। আর সেটি যদি হয় আইটেম গান- তবে তো সিনেমা মুক্তির চেয়ে ঐ গানটির আগাম প্রকাশ আর প্রমোশন নিয়েই বেশি ব্যস্ততা দেখা যায় সংশ্লিষ্টদের।
গানের দৃশ্যে মিমো তবে ‌‌‌‘ঢাকা অ্যাটাক’ পরিচালক দীপঙ্কর দীপন কিংবা পরিবেশক টাইগার মিডিয়া শুরু থেকেই তেমন শর্টকার্ট প্রচারণায় গানগুলোকে ব্যবহার করেননি। বরং ছবি হিট হওয়ার পরই সেটির ভিডিও প্রকাশ করছেন ইউটিউবে। সেই সূত্রে ১৭ অক্টোবর প্রকাশ পেয়েছে ছবিটির অন্যতম আলোচিত আইটেম গান ‘টিকাটুলি’। ২৪ ঘণ্টা না পেরুতেই গানটির ভিউ দাঁড়িয়েছে ৩ লাখে!  
২য় সপ্তাহে এসে দেশের ১৩০টি প্রেক্ষাগৃহে ছবিটি চলছে। ছবিটির অন্যতম আকর্ষণ ‘টিকাটুলি’ শিরোনামের জনপ্রিয় গানটি। মতিন চৌধুরীর গাওয়া জনপ্রিয় পুরনো এ গানটি নতুন করে সুর ও সংগীতায়োজন করেছেন ডিজে রাহাত ও মীর মাসুম। পরিবর্তন করা হয়েছে গানের কথার কিছু অংশও। তবে নতুন গানটিতেও কণ্ঠ দিয়েছেন আসল শিল্পী মতিন চৌধুরী। গানটির আসল সুরকার শাহীন কামাল। কোরিওগ্রাফি করেছেন তানজিল আলম। কথা লিখেছেন মতিন চৌধুরী ও মামুন আকন্দ। গানটির সঙ্গে নেচেছেন মিমো ও সাঞ্জু জন। সঙ্গে দেখা গেছে নায়ক শুভ আর নায়িকা মাহিকেও।
প্রসঙ্গত, কণ্ঠশিল্পী মতিন চৌধুরী ও তার বন্ধু শাহীন কামাল মিলে ‘টিকাটুলি’ নামের গানটি তৈরি করেন ২০১০ এর দিকে। ‘জীবন হলো সিগারেটের ছাই’ নামের একটি অ্যালবামে স্থান পেয়েছিল গানটি। তখন থেকেই তুমুল জনপ্রিয়তা প্রায় ‘টিকাটুলি’ গানটি।
‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পেয়েছে গত ৬ অক্টোবর। এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার। ছবিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন মাহিয়া মাহি এবং আরেফিন শুভ। অ্যাকশন থ্রিলার ধাঁচের ছবিটিতে আরও অভিনয় করেছেন আলমগীর, আফজাল হোসেন, এবিএম সুমন, হাসান ইমাম, লায়লা হাসান, শতাব্দী ওয়াদুদ, কাজী নওশাবা, শিপন মিত্র প্রমুখ।
‘টিকাটুলি’ গানের ইউটিউব লিংক:

/এস/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প