জন্মদিনে স্মরণ

মঞ্চে হ‌ুমায়ূন আহমেদের ‘নৃপতি’

বিনোদন রিপোর্ট
১৩ নভেম্বর ২০১৭, ০০:০১আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ১০:৩৯

হুমায়ূন আহমেদ ও নৃপতি নাটক নন্দিত কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের জন্মদিন (১৩ নভেম্বর) উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে হবে নাটক ‘নৃপতি’। নান্দনিক নাট্য সম্প্রদায়ের উদ্যোগে জন্মোৎসবের এ আয়োজন করা হয়েছে।

‘নৃপতি’ হ‌ুমায়ূন আহমেদের লেখা প্রথম মঞ্চনাটক।
লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন উৎসবের উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, লেখকের ভাই আহসান হাবিব ও স্ত্রী মেহের আফরোজ শাওন।
আলোচনা শেষে এদিন সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে ‘নৃপতি’। যেখানে লেখক স্বৈরাচার শাসকের বিরুদ্ধে প্রতিবাদ, শাসকদের একনায়কতন্ত্র ও খেয়ালিপনার বিরুদ্ধে তার নিজস্ব সাহিত্যরসে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেছেন।

এটি নান্দনিক নাট্য সম্প্রদায়ের অষ্টম প্রযোজনা। নাম ভূমিকায় অভিনয় করছেন আ মা মা হাসানুজ্জামান। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিলুফার ওয়াহিদ, সোহেল রানা, শাহ আলম, অভীক মজুমদার, রনি, মারুফ, মাহিন, শোভা, রাসেল, হাবিবুল্লাহ, রাবিয়া প্রমুখ।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন