৬২ বছরে আবারও বাবা হচ্ছেন ‘মিস্টার বিন’

বিনোদন ডেস্ক
১৩ নভেম্বর ২০১৭, ১৮:২৮আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ১৮:৩৪

রোয়ান অ্যাটকিনসন বর্ষীয়ান অভিনেতা ও কমেডিয়ান রোয়ান অ্যাটকিনসনকে ‘মিস্টার বিন’ হিসেবেই সারা দুনিয়া চেনে। তার বয়স এখন ৬২ বছর। সুখবর হলো, তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন ব্রিটিশ এই তারকা।

রোয়ানের অনাগত সন্তানের মা তার দীর্ঘদিনের প্রেমিকা লুইস ফোর্ড। আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন অতিথি আসবে তাদের ঘরে।

আগের স্ত্রী সুনেত্রা শাস্ত্রীর সঙ্গে সংসারে দুই সন্তানের বাবা হন রোয়ান অ্যাটকিনসন। তার ছেলে বেনের বয়স ২৩ বছর। আর মেয়ে লিলি ২১ বছরের তরুণী। তিন বছর আগে নিজের নামের শেষাংশ থেকে বাবাকে বাদ দিয়ে মাকে বেছে নেন নৃত্যশিল্পী লিলি।

এরপরেই স্ত্রীর সঙ্গে রোয়ানের ছাড়াছাড়ির বিষয়টি প্রকাশ্যে আসে। মতের অমিলের কারণ দেখিয়ে ২০১৪ সালে বিয়েবিচ্ছেদের আবেদন করেন সুনেত্রা। তারপর তাদের ছাড়াছাড়ি হয়। এর কয়েক মাস আগে অক্সফোর্ডশায়ারে ১৮ দশমিক ৯৪ মিলিয়ন ডলার দিয়ে বিলাসবহুল একটি ভবন নির্মাণ শুরু করেন তারা।

বিয়েবিচ্ছেদের পর লুইসের সঙ্গে পুরোদমে সম্পর্কে জড়ান ‘মিস্টার বিন’। কমেডি সিরিজ ‘দ্য উইন্ডসরস’-এ কেট চরিত্রে অভিনয়ের সুবাদে জনপ্রিয়তা আছে লুইসের। ২০১২ সালে মঞ্চনাটক ‘কোয়াটারমেইনস টার্মস’-এ একসঙ্গে অভিনয় করতে গিয়ে তাদের প্রথম দেখা। এর কিছুদিন পর থেকে তারা আছেন একই ছাদের নিচে। তবে কাগজে-কলমে বিয়ে হয়নি তাদের। বান্ধবী লুইসের সঙ্গে মিস্টার বিন

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/জেএইচ/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন