তিন বিবাহ, অতঃপর...

বিনোদন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৭, ১৬:১৫আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ০১:২৫

নাটকের দৃশ্যে মোশাররফ একই নাটকে দুটি চরিত্রে কয়েকবার এসেছেন মোশাররফ করিম। এমনকি তিনটি চরিত্রেও তাকে পাওয়া গেছে। তবে এবার ভিন্ন একটি চরিত্র দেখা যাবে এ অভিনেতাকে। যেখানে নিজে একাধিক চরিত্র নয়, একাধিক বিয়ে করবেন মোশাররফ। আর তা নিয়েই জীবন অতিষ্ঠ হয়ে উঠবে তার। বাসায় তৈরি হবে কয়েকটি পক্ষ। মাঝ থেকে মোশাররফ করিম পড়বেন বিপদে।
‘শুকনো পাতার নূপুর’ নামের ধারাবাহিকে তাকে এভাবে পাওয়া যাবে। এটি রচনা ও পরিচালনায় আছেন শাহাজাদা মামুন।

এর গল্পটি এমন- হেলাল (মোশাররফ করিম) বাবা-মায়ের একমাত্র আদরের সন্তান। গ্রামে অনেক সহায় সম্পত্তি রেখে হেলালের বাবা মারা গেছেন। সন্তানের আশায় হেলালের মা তাকে দুইটি বিয়ে দেয়। কিন্তু তাতেও কাজ না হলে হেলালের মা তাকে আবার বিয়ে করানোর জন্যে উঠেপড়ে লাগে। প্রস্তুতি চলে তারা তৃতীয় বিয়ের!
নাটকে বড় বউ ঊর্মিলা শ্রাবন্তী কর ও ছোট বউ হিসেবে আছেন মন্দিরা।
এতে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, তানহা, শিরিন আলম প্রমুখ। চ্যানেল আইতে ১০ ডিসেম্বর থেকে প্রতি রবিবার ও শনিবার রাত ৮টায় এটির প্রচার হবে। চলেছে বিবাদ...

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন