প্রথম দিনেই সালমানের ঝুলিতে ৩৬ কোটি!

বিনোদন ডেস্ক
২৪ ডিসেম্বর ২০১৭, ০০:০৬আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ১২:৫১

সালমান ও ক্যাট

২০১৭ সালে তিন খানের কোনও চলচ্চিত্রই আশানুরূপ ব্যবসা করতে পারেনি। ফলে অনেকেই ভাবছিলেন, সালমান খান ফুরিয়ে গেছেন! কিন্তু সমালোচকদের মুখে কালি মেখে বছরের শেষে বাজিটা ঠিকই জিতে নিয়েছেন ‘টাইগার’।
২২ ডিসেম্বর মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’। মুক্তির প্রথম দিনেই ছবিটি ভারতে আয় করেছে ৩৬ কোটি রুপি। আর বৈশ্বিক আয়ও ছিল ভালোই। সংযুক্ত আরব আমিরাতে আয় করেছে ৬ কোটি রুপির বেশি। অস্ট্রেলিয়াতে ১ কোটির ওপরে আয় করেছে।
এই ধারা অব্যাহত থাকলে আজ রবিবারের মধ্যে  ছবিটি ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক ছাড়িয়ে যাবে। এছাড়া ছবিটি ২০১৭ সালে বলিউডের সবচেয়ে ব্যবসা সফল ছবিতেও পরিণত হতে পারে। এজন্য ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটিকে পেছনে ফেলতে হবে অজয় দেবগনের ‘গোলমাল অ্যাগেইন’ ও আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’কে ।
অবশ্য ছবিটি সালমানকে নতুন রেকর্ড ইতোমধ্যে উপহার দিয়েছে। ২০১৫ সালে ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিটি ৩৫ কোটি রুপি আয় করে মুক্তির প্রথম দিনে আয়ে সর্বোচ্চ ছিল। ৩৬ কোটি রুপি আয় করে এবার সেই তালিকার প্রথমে স্থান নিয়েছে ‘টাইগার জিন্দা হ্যায়’।
ছবিটি প্রযোজনা করেছেন যশরাজ ফিল্মসের আদিত্য চোপড়া। নিজের চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর। ছবিটি ‘এক থা টাইগার’-এর সিক্যুয়েল। এতেও সালমানের সঙ্গে রয়েছেন ক্যাটরিনা কাইফ।

সূত্র: ফোর্বস

/এএ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন