ঢাকা উত্তরের মেয়র প্রার্থী শাফিন আহমেদ

ওয়ালিউল বিশ্বাস
২৬ ডিসেম্বর ২০১৭, ১১:৪১আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ১৮:২৭


শাফিন আহমেদ। ছবি- সাজ্জাদ হোসেন মাইলস ব্যান্ডের প্রধান গায়ক ও সংগীতশিল্পী শাফিন আহমেদকে এবার নির্বাচনের মঞ্চে দেখা যাবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে মেয়র প্রার্থী হয়েছেন তিনি।
ববি হাজ্জাজের দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। শাফিন দলটির উচ্চ পরিষদ সদস্য।
বিষয়টি নিয়ে শাফিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি আমার দলনেতা ববি হাজ্জাজসহ অন্য নেতা ও কর্মীদের প্রতি কৃতজ্ঞ। তারা নির্বাচনের জন্য আমাকে ভেবেছেন, এটা খুবই আনন্দ ও দায়িত্বের। আমি আনন্দিত। এই মুহূর্তে বিস্তারিত কিছুই বলব না। আমাদের পরিকল্পনাগুলো আরও বিশ্লেষণ করে সাংবাদিকদের সামনে তুলে ধরব।’
ঢাকা উত্তরের মেয়র প্রার্থী শাফিন আহমেদ এদিকে মঙ্গলবার সকালে (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ববি হাজ্জাজ দলের মেয়র প্রার্থী হিসেবে শাফিন আহমেদের নাম ঘোষণা করেন। এরপরই শাফিন বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে ববি হাজ্জাজ বলেন, ‘আসন্ন ডিএনসিসি উপনির্বাচনে মেয়র পদে এনডিএম প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। আমরা বিশ্বাস করি এই নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পালাবদল এবং জনগণের মতামতের প্রতিফলন ঘটানো সম্ভব। যেহেতু এই উপনির্বাচনের পরই আমরা নিবন্ধন সার্টিফিকেট পাবো, এজন্য এখন আমরা আমাদের সমর্থিত প্রার্থী হিসেবে এনডিএম সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম উচ্চ পরিষদের সদস্য শাফিন আহমেদের নাম ঘোষণা করছি। স্বপ্নের ঢাকা বাস্তবায়নের প্রতিশ্রুতি নিয়ে শাফিন আহমেদ ঢাকাবাসীর কাছে যাবেন এবং আমরা আশা করছি সচেতন ঢাকাবাসী এবং তরুণ প্রজন্ম তার পক্ষে অবস্থান নেবেন।’

তিনি আরও বলেন, ‘আমি সরকারকে সতর্ক করে দিতে চাই, জনগণের রায় পরিবর্তনের নীল নকশা করবেন না। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে আপনাদের পায়ের তলার মাটি থাকবে না।’

শাফিন আহমেদ। ছবি- সাজ্জাদ

এ সময় আরও উপস্থিত ছিলেন- এনডিএম মহাসচিব অধ্যাপক আব্দুল্লাহ মো. তাহের, সাংগঠনিক সম্পাদক খোকন চৌধুরী, উচ্চ পরিষদ সদস্য শাফিন আহমেদে, বিভাগীয় সম্পাদক জিসান খান, যুগ্ম সাংগঠানিক সম্পাদক হাওলাদার আবুল হোসেন, দফতর সম্পাদক হুমায়ন পারভেজ খান প্রমুখ। 

প্রসঙ্গত, গত ১ ডিসেম্বর আনিসুল হকের মৃত্যুতে ডিএনসিসি'র মেয়র পদটি শূন্য হয়। এরপর থেকেই বিভিন্ন রাজনৈতিকদল তাদের প্রার্থী মনোনয়নের কাজটি করছে। এই পদের জন্য উপ-নির্বাচনটি হবে আগামী ফেব্রুয়ারির শেষে।
আরও পড়ুন:
ডিএনসিসি নির্বাচন: আ.লীগের পছন্দ ব্যবসায়ী নেতা আতিকুল!


/এম/এএইচআর/এসটিএস/এসএনএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক