ডিএনসিসি নির্বাচন: আ.লীগের পছন্দ ব্যবসায়ী নেতা আতিকুল!

পাভেল হায়দার চৌধুরী
২৫ ডিসেম্বর ২০১৭, ০৮:৫২ আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ০৯:০৮

আতিকুল ইসলাম (ফাইল ছবি)

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে নির্বাচনে ব্যবসায়ী-রাজনীতিক প্রার্থীর দিকেই ঝুঁকছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ব্যবসায়ী মহলে সমাদৃত-সুপরিচিত, ভালো ভাবমূর্তি রয়েছে; একইসঙ্গে রাজনৈতিক পরিচয়ও রয়েছে– এমন প্রার্থীকেই এবারও বেছে নিতে চায় ক্ষমতাসীনরা। শুধু রাজনৈতিক পরিচয়ধারী কাউকে মনোনয়ন দেওয়া হলে ঢাকা উত্তর সিটির জনগণ তাকে ভালোভাবে গ্রহণ নাও করতে পারে– এমন ধারণা করছে দলটি। তাই ব্যবসায়ী-রাজনীতিক প্রার্থীর দিকেই বেশি আগ্রহ আওয়ামী লীগের। দলের নীতিনির্ধারণী সূত্রগুলো এমনই আভাস দিয়েছে।

সূত্র জানায়, উত্তর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কেন্দ্রীয় নেতারা প্রায় প্রতিদিনই মতামত দিচ্ছেন। তাতে সুপরিচিত ও সমাদৃত ব্যবসায়ীকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার যুক্তি উঠে আসছে। ইতোমধ্যে বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলামের নাম আলোচনায় এসেছে। এছাড়া স্যামসন এইচ চৌধুরীর ছেলে অঞ্জন চৌধুরী পিন্টুর নামও বলছেন অনেকে। 

সূত্রগুলো বলছে, ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী হিসেবে ব্যবসায়ী কাউকে মনোনয়ন দিতে ক্ষমতাসীন দলের শীর্ষপর্যায় অনেকাংশেই সিদ্ধান্তে উপনীত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় দলের সভাপতি শেখ হাসিনাও সুপরিচিত কোনও ব্যবসায়ীকে মনোনয়ন দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি সভাপতিমণ্ডলীর সদস্যদের কাছে আতিকুল ইসলামের বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছেন।

প্রয়াত আনিসুল হক মেয়র নির্বাচিত হয়ে মানুষের মনের ভেতর জায়গা করে নিতে সক্ষম হয়েছিলেন। এবারও তার মতোই সুপরিচিত প্রার্থীকে মনোনয়ন দিতে চায় ক্ষমতাসীন দল। আওয়ামী লীগের নেতারা বলছেন, প্রার্থী বাছাইয়ে আওয়ামী লীগ সফল হয়েছিল বলেই তখন নৌকার এই প্রার্থীকে বিজয়ী হতে বেগ পেতে হয়নি। এবারও তাই আনিসুল হকের মতো ব্যবসায়ী-রাজনীতিক প্রার্থী খুঁজে বের করতে পারলে জয় নিশ্চিত হবে বলে মনে করছে দলটির নীতিনির্ধারকরা।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এক নেতা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মূলত ব্যবসায়ী হিসেবে সুপরিচিত, পাশাপাশি রাজনৈতিক পরিচয়ও রয়েছে— এমন প্রার্থীর দিকে ঝুঁকেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।’ তিনি বলেন, ‘দলীয় প্রধান মনে করছেন, প্রার্থী বাছাইয়ে এগিয়ে থাকলে জয়ও নিশ্চিত হবে।’

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর আরেক সদস্য বলেন, উত্তর সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হবে সমন্বয় করে। যিনি ব্যবসায়ী হিসেবে সফল, আবার রাজনীতিক পরিচয়ও রয়েছে– এই হিসেব মাথায় রেখেই প্রার্থী খোঁজা হচ্ছে।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে বলেন, সুপরিচিত, ভালো ইমেজসম্পন্ন প্রার্থী খুঁজছে আওয়ামী লীগ। তিনি বলেন, প্রার্থী হিসেবে অনেকের নাম উঠে আসছে। তবে কাকে আওয়ামী লীগ মনোনয়ন দেবে, সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি।

দলের এই নেতা আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে। ওই বোর্ডই সিদ্ধান্ত নেবে চূড়ান্ত মনোনয়ন কাকে দেবে।

সভাপতিমণ্ডলীর আরেক সদস্য ফারুক খান বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ইতোমধ্যেই অনেক মনোনয়নপ্রত্যাশীর নাম উঠে এসেছে। প্রয়াত মেয়র আনিসুল হকের মতো প্রার্থী উপহার দিতে চায় আওয়ামী লীগ।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ‘ঢাকা উত্তর সিটিতে জয়ী হওয়ার মতো প্রার্থী দিতে চায় আওয়ামী লীগ। তাই বিভিন্ন দিক যাচাই-বাছাই ও বিবেচনায় নিয়ে মনোনয়ন দেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘অবশ্যই সুপরিচিত ও সমাদৃত কাউকে মনোনয়ন দেওয়া হবে।’        

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আপনাদের মতো আমিও বিষয়টি শুনেছি। বিভিন্ন সূত্র থেকে বিষয়টি আমি শুনেছি।’

তিনি বলেন,‘আওয়ামী লীগ যদি আমাকে মনোনয়ন দেয় এবং আমি নির্বাচিত হই তাহলে সদ্য প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজগুলোকে সবচেয়ে গুরুত্ব দেবো।’

প্রস্তুতির ব্যাপারে আতিকুল ইসলাম বলেন,‘আমার নাম আলোচনায় আসার পর থেকেই আমি এ ব্যাপারে মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছি।’

/জিএম/এএম/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৭, মামলা ৬০  
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৭, মামলা ৬০  
ফিলিপাইনে দীর্ঘদিনের বন্ধু ইমেলদার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের
ফিলিপাইনে দীর্ঘদিনের বন্ধু ইমেলদার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের
গতকালের পর আজ আবারও কমলো স্বর্ণের দাম
গতকালের পর আজ আবারও কমলো স্বর্ণের দাম
কাঠাঁলবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৫
কাঠাঁলবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৫
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির