একই কণ্ঠশিল্পীর শতাধিক গান প্রকাশ!

বিনোদন রিপোর্ট
২০ জানুয়ারি ২০১৮, ১৬:০৫আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ১৭:৩৪

কাজি হসিবুল আহসান মোট গান ১০৭টি। যা ১৩টি অ্যালবামে ভাগ করা। সবগুলো গানই মৌলিক। নিজের কথা, সুরে যিনি নিজেই গানগুলোকে কণ্ঠে তুলেছেন, তিনি কাজি হাসিবুল আহসান!
আজ (২০ জানুয়ারি) সকালে রাজধানীর বসুন্ধরা সিটিতে অ্যালবামগুলোর মোড়ক উন্মোচন করা হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগীত পরিচালক খায়েম আহমেদ, বাসু ঘোষ, আশরাফ বাবুসহ অনেকেই।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কাজি হাসিবুল আহসান জানান, ১৩টি অ্যালবাম টানা তিন বছর সময় নিয়ে তিনি তৈরি করেছেন।
কাজি হাসিবুল আহসান একাধারে একজন চিত্রশিল্পী, চিত্রপরিচালক ও উদ্যোক্তা। শতাধিক মৌলিক গান একসঙ্গে প্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, ‘একসঙ্গে ১৩টি অ্যালবাম প্রকাশ হওয়া যে কোনও শিল্পীর জন্য অনেক আনন্দের। সম্ভবত এটি একটি রেকর্ডও। আমরা গিনেস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। আশা করি এই গানগুলো দেশে ও দেশের বাইরে ছড়িয়ে দিতে সবাই আমার পাশে থাকবেন।’
অনুষ্ঠানে তিন সংগীত পরিচালকের সঙ্গে কাজি হাসিবুল হাসান উল্লেখ্য, গানগুলো বর্তমানে কাজি হাসিবুল আহসানের ইউটিউব চ্যানেলসাউন্ডক্লাউডে পাওয়া যাচ্ছে। শিগগিরই সিডি আকারেও প্রকাশ করা হবে। অ্যালবামগুলোর শিরোনাম যথাক্রমে- ‘গায়ক নই-১’ থেকে ‘গায়ক নই-১৩’ পর্যন্ত।

/এস/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন