এখনই ঈদের নাটক!

বিনোদন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০১৮, ০০:০৩আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ১৭:৫৬

শুটিংয়ের ফাঁকে রওনক-শিমু ঈদ আসতে এখনও ঢের বাকি। মাঝে ভ্যালেন্টাইন, একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস। অথচ নাটক পাড়ায় শুরু হয়ে গেল ঈদের শুটিং!
সম্ভবত সেই তালিকায় এবার সবচেয়ে এগিয়ে থাকছেন রওনক হাসান ও সুমাইয়া শিমু। এ দু’জনকে নিয়ে গেল ২৮ ও ২৯ জানুয়ারি একটি ঈদের নাটকের শুটিং করেছেন দীপু হাজরা। জানালেন, নাটকটির নাম ‘চেহারা’।
নাটকের মূল বিষয়বস্তু প্রসঙ্গে এর নাট্যকার আহসান হাবিব সকাল জানান, ‘চেহারা’ হচ্ছে মুখোশের আড়ালে মুখোশ খোলার গল্প।
ঈদের নাটকে অভিনয় প্রসঙ্গে রওনক হাসান বলেন, ‘নাটকের গল্পটা ভালো লেগেছে। দীপু হাজরার নির্দেশনায় এবারই প্রথম কাজ করেছি। ঈদের জন্য নির্মিত হচ্ছে জেনে আরও ভালো লাগলো। বেশ যত্ন নিয়ে কাজটি করেছি আমরা। আর সুমাইয়া শিমুর সঙ্গে অভিনয় করতে আমার সবসময়ই ভালোলাগে। কারণ অভিনয়ের প্রতি তার ভালোবাসা, আন্তরিকতা ও অধ্যবসায় আমাকে মুগ্ধ করে।’
এদিকে সুমাইয়া শিমু বলেন, ‘ঈদের কাজ হিসেবে বেশ ভালো কনটেন্ট। আর রওনক ভাই নিঃসন্দেহে একজন ভালো অভিনেতা। তবে সহশিল্পী হিসেবে কাজ করার চেয়ে তার নির্দেশনায় কাজ করাটা আমি বেশি উপভোগ করি। কারণ নির্মাতা হিসেবে তিনি অসাধারণ।’
নির্মাতা জানান, ‘চেহারা’ আসছে রোজার ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে সম্প্রচার হচ্ছে।
ছবি: মোহসীন আহমেদ কাওছার

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন