গায়ক ইমরান নাকি রোবট?

বিনোদন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:১১আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ০০:১৮

গানের দৃশ্যে ইমরান নতুন ভিডিওটি নিয়ে ‘নায়ক’ ইমরান বলতেই পারেন, একেবারেই অন্যরকম চরিত্রে অভিনয় করলাম! দর্শকের পছন্দ হবে!
তাহলে গায়ক ইমরান কী বলবেন? তিনি হয়তো নতুন গানের কথা শোনাবেন। হ্যাঁ, সংগীতশিল্পী ইমরান ‘এমন একটা তুমি চাই’ শিরোনামের গানের ভিডিও প্রকাশ করেছেন। যেখানে নিজেই নায়কের চরিত্রে হাজির হয়েছেন। তবে এটি অন্যরকম নায়ক, যন্ত্রমানব! ইমরান হাজির হয়েছেন রোবট হিসেবে। গানটির ভিডিও নির্মাণ করেছেন ভিকি জাহেদ। আর এতে অভিনয় করেছেন মডেল সাফা কবির।
নতুন এ কাজটি প্রসঙ্গে ইমরান বললেন, ‘একেবারে মিউজিক ভিডিওর শেষ প্রান্তে বোঝা যাবে, আমি কে! মজার ছলে গানটি তৈরি করা হয়েছে।’ গানের দৃশ্যে ইমরান ও সাফা

‘এমন একটা তুমি চাই’ গানটির কথা লিখেছেন মেহেদি হাসান লিমন, সুর করেছেন নাজির মাহমুদ আর সংগীতে আছেন মুসফিক লিটু। গানটি আজ (৫ ফেব্রুয়ারি) প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে।

গানের ভিডিও: 

/এমআই/এম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন