নাগরিকে গ্ল্যামার দুনিয়ার অজানা খবর

বিনোদন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:২০আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৫১

আজমেরী হক বাঁধন ও জান্নাতুল ফেরদৌস পিয়া। গ্ল্যামার অঙ্গনে দুজনের পথচলা লম্বা সময়ের। নানা চড়াই-উতরাই পেরিয়ে পৌঁছেছেন সাম্প্রতিক অবস্থানে। তবে এ পর্যন্ত দুজনের একসঙ্গে অভিনয় করার সুযোগ হয়নি। এবার যেটা হয়েছে ‘আমি তুমি সে’ নাটকের মাধ্যমে।
অনুষ্ঠানে নিলয়, পিয়া, বাঁধন ও তুষার প্রচার প্রতীক্ষিত নাগরিক টিভির জন্য নির্মিত এই বিশেষ ধারাবাহিকে বাঁধন, পিয়া ছাড়াও অন্যতম চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর। মূলত এই তিনজনের মধ্য দিয়েই গল্পের ছলে উঠে আসবে গ্ল্যামার দুনিয়ার চালচিত্র। এমনটাই জানালো নাগরিক সংশ্লিষ্টরা।
ধ্রুবনীলের চিত্রনাট্যে ‘আমি তুমি সে’ নির্মাণ করেছেন মাইনুল হাসান খোকন।



নাটকটি সম্পর্কে জানানোর জন্য শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে একটি পরিচিতিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন নাগরিক টিভির প্রধান পরিচালন কর্মকর্তা আব্দুন নূর তুষার, অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু, ধারাবাহিকটির অভিনয়শিল্পী বাঁধন, নিলয়, পিয়াসহ অনেকেই।
নাটকটি প্রসঙ্গে আব্দুন নূর তুষার বলেন, ‘‘নাগরিক টিভি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রচারে আসছে। আমাদের ধারাবাহিকগুলো একেকটি অন্যটি থেকে ভিন্নতর। ‘আমি তুমি সে’ গ্ল্যামার অঙ্গনের কিছু উচ্চাকাঙ্ক্ষী মানুষের গল্প নিয়ে সাজানো। আশা করছি সবার ভালোই লাগবে।’’
এদিকে পিয়া বলেন, ‘আমি মূলত মডেলিং জগতের সঙ্গে সংযুক্ত। তাই নাটক কম করা হয়। তবে এই কাজটি করতে গিয়ে নিজের জীবনের অনেক ঘটনার সঙ্গে মিল খুঁজে পেয়েছি। কারণ, এখানেও আমি একজন মডেল চরিত্রে কাজ করেছি। আর বাঁধন আপুর সঙ্গে এটা আমার প্রথম কাজ। সব মিলিয়ে আমি বেশ আশাবাদী।’

পরিচিতি অনুষ্ঠানে বাঁধন এই ধারাবাহিকের শুটিংকালীন সময়ের স্মৃতিচারণ করেন। তিনি বলেন,  ‘একবার কক্সবাজারে অনেক প্রতিকূল পরিবেশের মধ্যে কাজটি করতে হয়েছে। যেটা ভাবলে এখনও অবাক লাগে। আর এই কাজটিতে মিডিয়ার অনেক কিছুই উঠে এসেছে। যার কিছু সত্যি কিছু গল্প। দর্শকরা মজা পাবেন।’
নাগরিক টিভি এখন পরীক্ষামূলক সম্প্রচারে আছে। জানা গেছে, ১ মার্চ থেকে এটি বাণিজ্যিক প্রচারে আসছে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন