মুক্তি পেল নিশো-তিশার স্বল্পদৈর্ঘ্য

বিনোদন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১৬আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩৯

ইউটিউবে মুক্তি পেল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বাঁক’। এখানে জুটিবেঁধে হাজির হয়েছেন আফরান নিশো ও তানজিন তিশা। ভালোবাসা দিবস উপলক্ষে ১০ ফেব্রুয়ারি ইউটিউবে প্রকাশ পেয়েছে ছবিটি। এটি নির্মাণ করেছেন মাহমুদ মাহিন। চিত্রনাট্য ও সম্পাদনা করেছেন পরিচালক নিজেই।
একটি দৃশ্যে আফরান নিশো ও তানজিন তিশা দুই যুবক-যুবতীর প্রেম, বিচ্ছেদ ও পরিণতি নিয়েই এই চলচ্চিত্রের গল্প। প্রকাশের পর থেকে ইউটিউবে বেশ সাড়া ফেলেছে ‘বাঁক’। ছবিটি নিয়ে নির্মাতা মাহিন জানালেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে হয়েছে এর দৃশ্যধারণ। রোমান্টিক প্রেমের গল্পে এটি নির্মিত। আশা করছি যাদের হৃদয়ে প্রেম আজও বেঁচে আছে তারা কাজটি দেখে আরাম পাবেন।’
ডেডলাইন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়া ২৭ মিনিট ব্যাপ্তির এই স্বল্পদৈর্ঘ্যে রয়েছে তিনটি গান। এরমধ্যে সোহেল রাজের সুর-সংগীত ও কণ্ঠে ছবিটির টাইটেল ট্র্যাক লিখেছেন লিমন আহমেদ।
‘বাঁক’ ছবিতে আফরান নিশো-তানজিন তিশা ছাড়াও দেখা যাবে লুৎফর রহমান জর্জকে।

ইউটিউবে দেখুন ‌‘বাঁক’:

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন