কলকাতায় শুভ হলেন শেফ, সঙ্গে ঋতুপর্ণা

বিনোদন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫৮আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৪৪

  শুভ ও ঋতুপর্ণা যখন শেফ অভিনয় নিয়ে বেশ ব্যস্ত চিত্রনায়ক আরিফিন শুভ। তবে এরমধ্যেই রান্না-বান্নাও করতে হচ্ছে তাকে! তাও এক পদের নয়, অনেক ধরনের রান্না।

আর এতে সঙ্গ দিচ্ছেন কলকাতার বিখ্যাত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত! বিষয়টি কী, তা জানতে চাওয়া হয়েছিল শুভর কাছে। মেসেঞ্জারের মাধ্যমে জানালেন, তিনি এখন কলকাতায় আছেন। ওপারের রঞ্জন ঘোষের নতুন ছবি ‘আহা রে’-এর জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আর এ কারণে পুরো টিম একটি প্রোমো ভিডিও তৈরি করছেন। এছাড়া গতকাল শহর কলকাতায় হয়েছে ছবিটির প্রিমিয়ার। এতে শুভ, ঋতুপর্ণা, পরান বন্দ্যোপাধ্যায় ছাড়াও এর কলাকুশলীরা অংশ নেন।
ছবিটি নিয়ে শুভ বলেন, ‘‘আহা রে’ পুরোপুরি কলকাতার ছবি। এর মাধ্যমে আমি প্রথম কলকাতার একক প্রযোজনার ছবিতে কাজ করছি। একেবারের অন্যরকম গল্প। আমার চরিত্রটি এক শেফের।’’

শুভ জানালেন, শিগগিরই এর শুটিং শুরু হবে। তবে দর্শকদের ধারণা দেওয়ার জন্য তারা একটি ভিডিও তৈরি করেছেন। যা তৈরির করার আগে কয়েকদিন ধরে গ্রুমিংও করতে হয়েছে তাকে।
এদিকে, শুভ সম্প্রতি যৌথ প্রযোজনার ছবি ‘বালিঘর’-এর জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এটি পরিচালনা করছেন কলকাতার খ্যাতনামা নির্মাতা অরিন্দম শীল। যেখানে আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, নওশাবার পাশাপাশি ভারতের আবির চ্যাটার্জি, পার্ণো মিত্র, রুহুল ব্যানার্জি ও অনির্বাণ ভট্টাচার্যরা থাকছেন।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন