১০ বছর পর সাউন্ডটেকে ফিরলেন আসিফ আকবর

বিনোদন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৩২আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৫৩

গানে আসিফ আকবর ২০০১ সালের ৩০ জানুয়ারি মুক্তি পায় আসিফ আকবরের ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবাম। অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ব্যানারে প্রকাশিত দেশের অন্যতম সাড়া জাগানো কাজ এটি।
তখন নিয়মিতই একই ব্যানারে পাওয়া গেছে আসিফকে। এরপর এই প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে শিল্পীর বড় ধরনের বিরতি ছিল। আর তা প্রায় ১০ বছরের!
তবে এবার ঘরে ছেলে ঘরে ফিরেছে বলেই জানালেন প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার সুলতান মাহমুদ বাবুল। কারণ গতকাল ভালোবাসা দিবসে প্রকাশিত হয়েছে আসিফ আকবর ও কণার গাওয়া নতুন গান-ভিডিও 'মুছে দেবো কান্না তোমার'।
প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল এটি অবমুক্ত করা হয়েছে।

সাউন্ডটেক জানায়, ২০১৬ সাল থেকে নতুন করে সাউন্ডটেকের কর্মকাণ্ড শুরুর পর অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। এরপরই আসিফের ফেরাটাও এক ধরনের তৃপ্তি। কারণ এ প্রতিষ্ঠান ও আফিস আকবর অডিও বাজারে জনপ্রিয় এক জুটি!
'মুছে দেবো কান্না তোমার' গানটির কথা লিখেছেন আহমেদ রিজভী। নাজির মাহমুদের সুরে চমৎকার এই গানটির সংগীতয়োজন করেছেন মুশফিক লিটু।
গানটিতে মডেল হয়েছেন তানিয়া বৃষ্টি ও আসিফ আকবর নিজে। ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা।

মুছে দেবো কান্না তোমার:

/এম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক