মিনার-মাহাদীর প্রথম গানে অপূর্ব-মম

বিনোদন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫৮আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২২

নাটকের দৃশ্যে মম-অপূর্ব, ডানে মিনার ও মাহাদী মিনার নিজের বাইরে অন্যের জন্য সচরাচর গান বাঁধেন না। তবে এবার বেঁধেছেন। সে গান কণ্ঠে নিয়েছেন মাহাদী। দুজনেই জানালেন, এটি একে অপরের সঙ্গে প্রথম কাজ।
‘কেউ বোঝে তো কেউ বোঝে না’ শিরোনামের শ্লো-স্যাড রক ঘরানার গানটি লিখেছেন আসিফ ইকবাল। সংগীতায়োজনে ছিলেন ইফতেখারুল আনাম।
গানটির প্রসঙ্গে মিনার বলেন, ‘অন্যদের জন্য খুব কম গানই সুর করি আমি। মাহাদীর কণ্ঠটি ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দ। তার কণ্ঠের সঙ্গে মিল রেখেই সুরটি করেছি। আসিফ ভাই চমৎকার লিখেছেন। সংগীতায়োজনেও নতুনত্ব রয়েছে। শ্রোতারা শুনলেই সেটা বুঝতে পারবেন।’
অডিও গানটির মূল তথ্য এখানেই শেষ। তবে চমক রয়েছে ভিডিওতে।
২৫ ফেব্রুয়ারি গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির ভিডিওতে মিলেছে অপূর্ব-মম জুটির প্রেম বিরহের অন্যরকম স্বাদ। মম জানান, মিনার-মাহাদীর এই গানটি ব্যবহার করা হয়েছে শিহাব শাহীনের পরিচালনায় ‘বাস স্টপ’ নাটকে। যা গত ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছিল এনটিভির পর্দায়।
এ নাটক ও গানে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‌‘আমার অভিনয় জীবনে কখনও মূকাভিনেতার চরিত্রে কাজ করা হয়নি। এ নাটকের মাধ্যমে সেটা পূরণ হয়েছে। আর গানটিও বেশ আবেগের। ভিডিওটি দারুণ দাঁড়িয়েছে।’
গানটির ইউটিউব লিংক:

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
নতুন সুপারহিরো সিনেমায় আমির খান!
নতুন সুপারহিরো সিনেমায় আমির খান!
কোরিয়া বক্স অফিস: টানা ষষ্ঠ সপ্তাহেও শীর্ষে ‘দ্য ওডিসি’, দ্বিতীয় ‘অবসেশন’
কোরিয়া বক্স অফিস: টানা ষষ্ঠ সপ্তাহেও শীর্ষে ‘দ্য ওডিসি’, দ্বিতীয় ‘অবসেশন’
ইতালিতে হেনস্তার ঘটনার পর কী কী হলো, জানালেন বাঁধন
ইতালিতে হেনস্তার ঘটনার পর কী কী হলো, জানালেন বাঁধন
‘বিগ বস’ প্রতিযোগী কাজিকে ‘ভারতের মাইকেল জ্যাকসন’ বলেছিলেন অরিজিৎ
‘বিগ বস’ প্রতিযোগী কাজিকে ‘ভারতের মাইকেল জ্যাকসন’ বলেছিলেন অরিজিৎ
বাবা টাইগার পতৌদির বায়োপিকে অভিনয় না করার সিদ্ধান্ত সাইফের
বাবা টাইগার পতৌদির বায়োপিকে অভিনয় না করার সিদ্ধান্ত সাইফের