বাবার প্রতিষ্ঠান চালু করলেন ঐন্দ্রিলা

বিনোদন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৫৯আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫১

নাটকের সেটে সজল ও ঐন্দ্রিলা প্রয়াত অভিনেতা বুলবুল আহমেদের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ত্রয়ী চিত্রম’। এ প্রতিষ্ঠানের মাধ্যমে অনেক ব্যবসাসফল ছবি দর্শকদের উপহার দিয়েছেন ‘মহানায়ক’খ্যাত এ অভিনেতা।

এ নায়কের প্রয়াণের পর কার্যত এটি বন্ধই ছিল। এবার মেয়ে ঐন্দ্রিলা আহমেদ প্রতিষ্ঠানটিকে পুনর্জীবিত করলেন।
‘ত্রয়ী চিত্রম’-এর ব্যানারে ছোট পর্দার জন্য নাটক নির্মাণ করছেন তিনি। ‘ছোট ছোট আশা’ নামের এ নাটকটির দৃশ্যধারণ আজ (২৮ ফেব্রুয়ারি) শুরু হয়েছে। এটি রচনা করছেন ঐন্দ্রিলা নিজে। নাটকে তার সহশিল্পী হিসেবে আছেন সজল। আর এটি পরিচালনা করেছেন পৃথু রাজ।
ঐন্দ্রিলা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে বাবার অনেক স্মৃতি আছে। বলা যায়, এটি পুনর্জীবিত করাটাও আমার জন্য অনেক আবেগের।’
জানালেন, টানা তিন দিন উত্তরায় নাটকটির কাজ চলবে। বেসরকারি টিভিতে এটি প্রচার হওয়ার কথা রয়েছে।
এদিকে ১০ বছর বিরতির পর নতুনভাবে শুরু করেছেন ঐন্দ্রিলা। গত মাসে তিনি সজলের সঙ্গেই ‘ফেইক লাভ’ নামের একক নাটকে কাজ করেন। মাস না পেরুতেই সজলের সঙ্গেই নতুন নাটকে যুক্ত হলেন তিনি।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প