টেপরি রানীকে নিয়ে মিজানের গান

বিনোদন রিপোর্ট
২০ মার্চ ২০১৮, ১৫:১৫আপডেট : ২০ মার্চ ২০১৮, ১৫:৫১

টেপরি রানী ও মিজান। ছবি: সংগৃহীত দেশকে স্বাধীন করতে গিয়ে অনেক মা-বোন সম্ভ্রম হারিয়েছেন। রাষ্ট্র তাঁদের সর্বোচ্চ সম্মান দিয়ে ‘বীরাঙ্গনা’ উপাধি দিয়েছে। তেমনই একজন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামের টেপরি রানী।
এই বীরাঙ্গনাকে নিয়ে কণ্ঠে গান তুললেন ওয়ারফেজ ব্যান্ডের প্রাক্তন সদস্য মিজান। ‘বীরাঙ্গনা’ নামের এই গানটি লিখেছেন দেওয়ান লালন আহমেদ, সুর ও সংগীতায়োজন করেছেন রাজিব হোসাইন। গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈয়দ তানভীর আহমেদ।
যা শিগগিরই প্রকাশ পাচ্ছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর ব্যানারে।
পেশায় বাংলাদেশ পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ‘বীরাঙ্গনা’ গানটির গীতিকার দেওয়ান লালন আহমেদ বলেন, ‘আমি হৃদয়ে ধারণ করি মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে। আমাদের নতুন প্রজন্ম তাদের মনে যেন এই বিষয়গুলো ধারণ করে সেটি মাথায় রেখেই আমার এই প্রয়াস।’  
গানটি প্রসঙ্গে ডিএমএস-এর কর্ণধার ও কণ্ঠশিল্পী ধ্রুব গুহ বলেন, ‘‘১৯৭১ এর মার্চ থেকে ডিসেম্বর। এই ৯মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের ইতিহাসে ‘বীরাঙ্গনা’ মা-বোনদের অবদান অনেক। আর আমরা যারা সংস্কৃতিকর্মী আছি, দেশ, মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা অনেক বেশি। এই দায়বদ্ধতা থেকেই গানটি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি একটু হলেও সকল দর্শক-শ্রোতা এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সময়কার কথা ভাবাবে এই গানটি।’’  
২২ মার্চ (বৃহস্পতিবার) ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবে গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট ও জিপি মিউজিকে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প