এবার নোয়াখালীর সাধুবাবা

বিনোদন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৮, ১৫:৪৮আপডেট : ১০ এপ্রিল ২০১৮, ১৭:৪০

সাধুবাবা জামিল ও ঊর্মিলা গ্রামে মানুষের ওপর অদৃশ্য কিছু ভর করেছে। এ নিয়ে সবাই তটস্থ। কোনোভাবেই বিষয়টি আয়ত্তে আনা যাচ্ছে না। সেই মুহূর্তে গ্রামে হাজির হন নোয়াখালীর এক সাধুবাবা।
যার চলনে বলনে নানারকম মজার কাণ্ড হতে থাকে। এটি একটি নাটকের ঘটনা। মজার এ নাটকের নাম ‌‘চুন্নু মিয়ার হালখাতা’।

এতে সাধুবাবা হয়েছেন মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্সের জামিল হোসেন। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সজল ও শ্রাবন্তী কর ঊর্মিলা।

‌‘চুন্নু মিয়ার হালখাতা’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল।
এর আগে চাষি, বেকার যুবক, ছাত্রসহ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জামিল। নিজের নতুন কাজটি নিয়ে তিনি বললেন, ‘নোয়াখালীর মানুষ হিসেবে কাজটি করা আমার জন্য সহজ হয়েছে। তবে প্রথমবারের মতো সাধুবাবার মতো এমন অদ্ভুত এক চরিত্র করলাম।’
নাটকটি আগামী শুক্রবার (১৩ এপ্রিল) এসএটিভির সাপ্তাহিক আয়োজন ‘ছুটির ‍দিনে’তে রাত ৯টায় প্রচার হবে। 

/এম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন