পল্লীকবি স্মরণে গান (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১৬ এপ্রিল ২০১৮, ১১:৪৪আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ১৬:২২

বনি ও মনির

পল্লীকবি জসীম উদদীনের বিখ্যাত গান ‘আমায় ভাসাইলিরে...আমায় ডুবাইলিরে...’ এবার অন্যরূপে শোনা গেলো। নতুনভাবে গেয়েছেন দুই নবীন কণ্ঠশিল্পী ফারহাদুল ইসলাম ব‌নি ও মনিরুল ইসলাম। 
 আলাদা পেশার এই দুই তরুণ প্রথমবারের মতো একসঙ্গে কণ্ঠ মেলালেন এ গানে। ১৩ মার্চ কবির মৃত্যুবার্ষিকী স্মরণে গানটি তৈরি করেছেন তারা।
নতুন আঙ্গিকে সংগীতায়োজন করেছেন বনি। তিনি বলেন, ‘এই গানটি মূলত ভাওয়াইয়া গানের সম্রাট আব্বাস উদ্দিন আহমদের গাওয়ার পর থেকেই বাঙালির কাছে অনেক জনপ্রিয়। মনে গেঁথে যাওয়া পল্লীকবির চরণগুলো নতুন করে দর্শক-শ্রোতার কাছে আনার চেষ্টা করেছি মাত্র।’

মনির বলেন, ‘গানটি প্রথম রুনা লায়লার কণ্ঠে শোনা। তারপর থেকেই গানটির প্রতি আলাদা করে ভালো লাগা তৈরি হয়। আর এটি আমার প্রথম প্রকাশিত কোনও গান। ভবিষ্যতে নতুন মৌলিক গান করার ইচ্ছে রয়েছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই শিক্ষার্থী তারা। সাংবাদিকতা বিভাগে পড়া মনিরুল ইসলাম পেশায় একজন সাংবাদিক। যমুনা টেলিভিশনে সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত। ফরহাদুল ইসলাম বনি পড়েছেন লোক প্রশাসন বিভাগে। বর্তমানে তিনি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে যোগাযোগ ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন।

এদিকে গানের ভিডিওটি গত কয়েকদিন আগে ইউটিউবে প্রকাশিত হয়েছে। দেখে নেওয়া যাক গানটি।

গানটির ভিডিও: 

/এম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প