‘পটাকা’ নিয়ে নুসরাত ফারিয়ার আহ্বান

বিনোদন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৮, ২০:০৩আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ২১:১৬

‘পটাকা’র পোস্টারের সামনে নুসরাত ফারিয়া ১৫ এপ্রিল এসেছে পোস্টার, ২১ এপ্রিল দেখা যাবে ট্রেলার এবং ২৬ এপ্রিল মুক্তি পাচ্ছে পুরো মিউজিক ভিডিও। নিজের গাওয়া প্রথম গান ‘পটাকা’র প্রচারণায় বুঝি এক চুলও ঘাটতি রাখতে চাইছেন না দুই বাংলার চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার।
সেই ধারাবাহিকতায় তার দর্শক-শ্রোতাদের কাছে গানটি প্রসঙ্গে আগাম একটি ভিডিও বার্তাও প্রকাশ করেছেন ১৭ এপ্রিল। সেখানে তিনি গানটি উপভোগ করার আহ্বান জানিয়ে বলেছেন নানা কথা।
সিএমভির প্রযোজনায় আলোচিত এ মিউজিক ভিডিওটি ২৬ এপ্রিল থেকে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল ছাড়াও এক্সক্লুসিভলি দেখা যাবে দেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বাংলাফ্লিক্স-এ।  
জানা যায়, গত বছরের ডিসেম্বরে গানটিতে কণ্ঠ দেন নুসরাত ফারিয়া। এই গানটি সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য ৬ মাস অনুশীলনও করেছেন তিনি। রাকিব হাসান রাহুলের লেখা, প্রীতম হাসানের সুর-সংগীতে তৈরি এই গানটির ভিডিও নির্মাণ করেছেন ভারতের বাবা যাদব। যেখানে নুসরাত ফারিয়া নিজেই মডেল হয়েছেন।
‘পটাকা’ প্রসঙ্গে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পটাকা মানে হচ্ছে পটকা। মানে উৎসবে পটকা ফাটানোর মতো বিষয়। এটা অনেক সুন্দর একটা গান, উৎসবের গান। মানুষ এই গানটিকে অনুভব করবেন এবং গানের তালে তালে নাচবেন। সেই প্রত্যাশাই করি।’
নুসরাত ফারিয়ার ভিডিও বার্তাটি দেখতে ক্লিক করুন ঠিক এখানে

/এস/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প