‘সঞ্জু’র ট্রেলার: একজন মানুষ, অসংখ্য জীবন

বিনোদন ডেস্ক
২৪ এপ্রিল ২০১৮, ১৪:৪৯আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ১৯:৫৪

সঞ্জয় দত্তের বিভিন্ন বয়সের চরিত্রে রণবীর কাপুর  জেলের ফটক দিয়ে বেরিয়ে এলেন সঞ্জয় দত্ত! আসলেই কি তিনি বের হলেন? এক ঝটকায় মানুষটাকে সঞ্জয় দত্তই মনে হবে। কিন্তু ভুল ভাঙবে তিনি ক্যামেরার সামনে এগিয়ে এলে। আরে—এ যে রণবীর কাপুর!

বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিকের ট্রেলারে দেখা গেলো এসব দৃশ্য। ছবিটির নাম রাখা হয়েছে ‘সঞ্জু’।
ফক্স স্টার ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে মঙ্গলবার (২৪ এপ্রিল) উন্মুক্ত হয়েছে ট্রেলারটি। এতে সঞ্জয় দত্তের জীবনের বিভিন্ন সময়ের মোট ছয়টি সাজে দেখা গেলো রণবীর কাপুরকে। চলন-বলনসহ সবকিছুতে সঞ্জয় দত্তের চরিত্রে মানিয়ে নিতে প্রচুর ঘাম ঝরিয়েছেন রণবীর। বিশেষ করে শারীরিক ভঙ্গি তো পুরোপুরিই রপ্ত করেছেন, যা ট্রেলারেই অনুমেয়।
ভারতের মুম্বাইয়ে হয়েছে ট্রেলারের প্রকাশনা অনুষ্ঠান। সেখানে ছিলেন রণবীর কাপুর, ছবিটির পরিচালক রাজকুমার হিরানি ও প্রযোজক বিধু বিনোদ চোপড়া। ট্রেলারটির শুরুতেই বলা হয়েছে, ‘একটি সত্যি ঘটনা। আপনার বিশ্বাস হবে না!’ আর ট্যাগলাইনে উল্লেখ রয়েছে, ‘একজন মানুষ, অসংখ্য জীবন।’
ট্রেলারের বিভিন্ন দৃশ্য বলছে, সঞ্জয় দত্তের বায়োপিকে তার জীবনের উত্থান-পতন সবকিছুই তুলে ধরা হয়েছে। জীবনের বিপদ, পতন, লড়াকু মানসিকতা, কারাবন্দি সময়, সন্ত্রাসের অভিযোগ, মাদকাসক্তিসহ নিজের প্রথম ছবি মুক্তির দুদিন আগে মায়ের মৃত্যুশোক এবং বাবার সঙ্গে সম্পর্ক; তার সবকিছুই থাকছে ছবিটিতে।
‘থ্রি ইডিয়টস’, ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘লাগে রাহো মুন্নাভাই’ ও ‘পিকে’ পরিচালনা করে বলিউডে আলাদা সুনাম কুড়িয়েছেন রাজকুমার হিরানি। তাই ‘সঞ্জু’ নিয়ে সবার প্রত্যাশা আকাশচুম্বী। তার ওপর সঞ্জয় দত্তের জীবন। ট্রেলারের সবশেষে জানানো হয়েছে, আগামী ২৯ জুন মুক্তি পাবে ‘সঞ্জু’।
ছবিটিতে সঞ্জয়ের মা নার্গিসের চরিত্রে মনীষা কৈরালা, বাবা সুনীল দত্তের ভূমিকায় পরেশ রাওয়াল এবং সঞ্জুর বর্তমান স্ত্রী মান্যতা হিসেবে থাকছেন দিয়া মির্জা। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে আনুশকা শর্মাকে।

‘সঞ্জু’ ছবির ট্রেলার:

/জেডএল/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প