ভিডিও গান নিয়ে এলো ‌‘মিস্টার বাংলাদেশ’

বিনোদন রিপোর্ট
১১ জুন ২০১৮, ২০:০৬আপডেট : ১১ জুন ২০১৮, ২০:০৬

খিজির হায়াত খান ও শানারেই দেবী শানু নির্মাতা খিজির হায়াত খান এর আগে ‘জাগো’ সিনেমা পরিচালনা করেছিলেন। এবার ‘মিস্টার বাংলাদেশ’ ভূমিকায়  হাজির হয়েছেন চরিত্রের স্বনামের এ চলচ্চিত্রে।
আজ (১১ জুন) ইউটিউবে বঙ্গ বিডিতে প্রকাশিত হয়েছে ছবিটির প্রথম গান। এতে খিজির হায়াত খানের সঙ্গে গানে এসেছেন ছবির নায়িকা লাক্স তারকা শানারেই দেবী শানু।

কুমার বিশ্বজিতের কণ্ঠে গানটির শিরোনাম ‘তুমি যে আমার’। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন নাজমুল আবেদীন আবির। গানটি ছবিটির প্রযোজক ও নায়ক খিজির হায়াত খান নিজেই লিখেছেন।

গানটি প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘‘এর আগে আমি হায়াতের সঙ্গে ‘জাগো’ সিনেমাতে কাজ করেছিলাম। আশা করি এ গানটিও দর্শক ও শ্রোতাপ্রিয় হবে।’’
গানের কথা প্রসঙ্গে খিজির হায়াত খান বলেন, ‘এটি একটি ভালোবাসার গান। বলতে চেয়েছি, একটি ভালোবাসার মানুষের মনের কথা। এটি মিস্টার বাংলাদেশের প্রথম গানও।’

তিনি আরও জানালেন, জুলাইয়ের ২০ তারিখ বড় পর্দায় ‘মিস্টার বাংলাদেশ’ মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করেছেন আবু আকতারুল ইমান। কাহিনি ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন খিজির হায়াত খান ও হাসনাত পিয়াস। কেএইচকে প্রোডাকশনের ব্যানারে ছবিতে অন্যান্যের মধ্যে অভিনয় করছেন টাইগার রবি, শাহরিয়ার সজীব, শামীম হাসান সরকার, মেরিয়ান, সোলাইমান সুখন, হামিদুর রহমান ও জুবায়ের জুনায়েদ।

ভিডিও:

/এমআই/এম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প