বিশ্বকাপের মঞ্চ মাতাবেন রবি উইলিয়ামস

বিনোদন ডেস্ক
১২ জুন ২০১৮, ১৬:০৬আপডেট : ১২ জুন ২০১৮, ২৩:০২

রবি উইলিয়ামস রাশিয়ার মস্কোতে ফিফা বিশ্বকাপের জন্য গাইতে যাচ্ছেন ব্রিটিশ তারকা রবি উইলিয়ামস। আগামী ১৪ জুন লুজনিকি স্টেডিয়ামে ফুটবলের এই মহাযজ্ঞের উদ্বোধনী আয়োজন মাতাবেন তিনি।
বিশ্বকাপের ২১তম আসরের প্রথম ম্যাচে রাশিয়া ও সৌদি আরব মুখোমুখি হওয়ার আধঘণ্টা আগে শুরু হবে অনুষ্ঠানটি। এ সময় মঞ্চে রবি উইলিয়ামসের পাশে থাকবেন রুশ সোপরানো আইদা গারিফুলিনা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামনে সংগীত পরিবেশন করবেন তারা। সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদোকেও দেখা যাবে মঞ্চে এই আয়োজন সরাসরি সম্প্রচার করা হবে বিশ্বজুড়ে।
‘অ্যাঞ্জেলস’ ও ‘লেট মি এন্টারটেইন ইউ’ গানের পপ তারকা রবি উইলিয়ামস নিজের পরিবেশনায় নিশ্চিতভাবেই ‘পার্টি লাইক অ্যা রাশিয়ান’ গানটি রাখবেন না। ২০১৬ সালে প্রকাশিত এই গানে রাশিয়ার অভিজাত শ্রেণির ধনকুবেরদের বিলাসিতা ও স্বৈরাচারী মনোভাব তুলে ধরেন তিনি। এমন বিদ্রুপাত্মক মানসিকতার কারণে দুই বছর আগে রুশ কয়েকটি পত্রিকায় সমালোচনা করে বলা হয়েছিল, দেশটিতে কনসার্ট থেকে যেন নিষিদ্ধ করা হয় তাকে। এ কারণে ধারণা করা হচ্ছিল, রাশিয়ায় বোধহয় আর গাওয়া হবে না তার। কিন্তু আয়োজকরা এসব নিয়ে মাথা ঘামাননি।
ফুটবল বিশ্বকাপে গাওয়ার জন্য আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বসিত রবি উইলিয়ামস। এক বিবৃতিতে ৪৪ বছর বয়সী এই সংগীতশিল্পী বলেছেন, ‘রাশিয়া থেকে এমন বৈশ্বিক আসরের জন্য ডাক পেয়ে আমি খুব খুশি ও উচ্ছ্বসিত। ক্যারিয়ারে অনেক কিছু পেয়েছি। কিন্তু স্টেডিয়ামে ৮০ হাজার ফুটবলপ্রেমী ও বিশ্বব্যাপী কোটি কোটি দর্শকের সামনে ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে গান গাওয়া আমার শৈশবের স্বপ্ন।’
এদিকে গত ১০ জুন ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে বার্ষিক সকার এইড টুর্নামেন্টে জিতেছে রবি উইলিয়ামসের দল। ২০০৬ সালে এই আয়োজন শুরুর পেছনে মুখ্য ভূমিকা রেখেছিলেন তিনি। প্রীতি ম্যাচটি থেকে প্রাপ্ত অর্থ দেওয়া হয় ইউনিসেফকে।
রবি উইলিয়ামসের ‘পার্টি লাইক অ্যা রাশিয়ান’ গানের ভিডিও:

সূত্র: বিবিসি

/জেএইচ/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন