অন্তর্জাল মাতাচ্ছে ‘লিভ ইট আপ’ (ভিডিও)

বিনোদন ডেস্ক
১২ জুন ২০১৮, ১৮:২১আপডেট : ১২ জুন ২০১৮, ২০:৪৩

‘লিভ ইট আপ’ গানের মিউজিক ভিডিওর দৃশ্য ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র দুই দিন। মাঠের বাইরেও এই আয়োজনকে জমিয়ে তুলতে প্রকাশিত হলো ফুটবল বিশ্বকাপের থিম সংয়ের ভিডিও। এর শিরোনাম ‘লিভ ইট আপ’।
গত ৮ জুন প্রকাশের পর এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইউটিউবে এটি দেখা হয়েছে ১ কোটি ৪৮ লাখ বারেরও বেশি।
টেকনো ও র‌্যাগে ধাঁচের গানটি একসঙ্গে গেয়েছেন মার্কিন র‌্যাপার-অভিনেতা উইল স্মিথ, পুয়ের্তোরিকান সংগীতশিল্পী নিকি জ্যাম ও কসোভার গায়িকা ইরা ইসত্রেফি। এর মিউজিক ভিডিওতে তাদের সঙ্গে আছেন ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদিনহো। এছাড়া জুড়ে দেওয়া হয়েছে আগের বিশ্বকাপগুলোর কিছু মুহূর্ত। ৩ মিনিট ২৮ সেকেন্ড ব্যাপ্তির এই গানের লেবেল সনি মিউজিক ল্যাটিন।
এক বিবৃতিতে নিকি জ্যাম বলেছেন, ‘ফিফা বিশ্বকাপের অফিসিয়াল গান তৈরি করা লাইফটাইম অ্যাচিভমেন্ট। খুব কম শিল্পীরই এমন সৌভাগ্য কপালে জোটে। আমি খুব গর্বিত ও খুশি, আমার নাতি-নাতনিদের বলতে পারবো এই কাজটা আমি করেছি।’
‘লিভ ইট আপ’ প্রযোজনা করেছেন ডিপ্লো, দ্য পিকার্ড ব্রাদার্স ও ফ্রি স্কুল। এর অডিও গান প্রকাশিত হয় গত ২৫ মে। এর চারদিন আগে ইনস্টাগ্রামে উইলি স্মিথ জানান, নিকি জ্যামের সঙ্গে মিলে ফিফা বিশ্বকাপের থিম সং বানাচ্ছেন।
‘লিভ ইট আপ’ গানের মিউজিক ভিডিও:

/জেডএল/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন