খেলার দিন ব্রাজিলকে নিয়ে মিশার মিউজিক ভিডিও

বিনোদন রিপোর্ট
১৮ জুন ২০১৮, ১৫:৪৭আপডেট : ১৮ জুন ২০১৮, ১৫:৪৭

ফুটবল নিয়ে মিশা চলচ্চিত্রে তাকে সবাই খল অভিনেতা হিসেবেই জানেন। তবে পর্দার বাইরে তার অন্য পরিচয়ও আছে। একসময় ফুটবল নিয়ে ঢাকার মাঠ দাপিয়েছেন মিশা সওদাগর। 
চলচ্চিত্রের জাঁদরেল এ অভিনেতা ফুটবল বলতে এখনও একনিষ্ঠ। আর সে কারণেই প্রিয় দল ব্রাজিলের জন্য তৈরি একটি গানে বিনা পারিশ্রমিকে মডেল হিসেবে হাজির হয়েছেন তিনি। এমনকি সেখানে ফুটবলটা নিয়ে কিছুটা কারিকুরি করেও দেখিয়েছেন। গানটির নাম ‘গর্জে ওঠো ব্রাজিল’।

মিশা বলেন, ‘অভিনেতা না হলে আমি খেলোয়াড় হতাম। আর অবশ্যই ফুটবল খেলতাম। ফুটবল আমার এতটাই প্রিয়। যখন জানালাম, ব্রাজিলকে নিয়ে মিউজিক ভিডিও হবে আর তারা আমাকে চায়; আমি তখন দ্বিতীয়বার ভাবিনি। রাজি হয়ে গেছি।’
শাহিন ওয়াহিদের সুর ও সংগীত গানটি গেয়েছেন সাজু আহমেদ। গান লেখার পাশাপাশি পুরো বিষয়টি সমন্বয় করেছেন আকাশ নিবিড়। ভিডিওটিও নির্দেশনা দিয়েছেন তিনি।
এতে আরও অংশ নিয়েছেন ‘অন্তর জ্বালা’খ্যাত অভিনেতা জয় চৌধুরী ও আইটেম কন্যা বিপাশা কবিরসহ বেশ কয়েকজন শিল্পী। জয় ও বিপাশা
সপ্তাহ দুয়েক আগে বিএফডিসিতে সেট ফেলে গানের কাজ করা হয়েছিল। আর বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচের দিনে (১৭ জুন) এটি ইউটিউবে অবমুক্ত করা হয়েছে। এটি প্রকাশ করেছে আনলিমিটেড অডিও ভিডিও।
ভিডিও: 

/এম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর