নাট্যশালায় ‘ক্রাচের কর্নেল’

বিনোদন রিপোর্ট
১২ আগস্ট ২০১৮, ০০:০৪আপডেট : ১২ আগস্ট ২০১৮, ০০:০৪

নাটকটির একটি দৃশ্য। ছবি- অমিতাভ রেজা গত বছরের ডিসেম্বরে ‘বটতলা রঙ্গমেলা- ২০১৬’ উপলক্ষে নাট্যদল বটতলা মঞ্চে আনে নতুন নাটক ‘ক্রাচের কর্নেল’।
নাটকটি ইতোমধ্যে ৩২টি প্রদর্শনী হয়েছে। আজ (১২ আগস্ট) থাকছে এর ৩৩তম মঞ্চায়ন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে সন্ধ্যা ৭টায় এটি দেখানো হবে বলে জানিয়েছেন এর নির্দেশক মোহাম্মদ আলী হায়দার।

শাহাদুজ্জামানের উপন্যাস থেকে নাটকটির নাট্যরূপ দিয়েছেন সামিনা লুৎফা নিত্রা ও সৌম্য সরকার।
নাট্যদলটি জানায়, এই নাটকের মাধ্যমে ‘বটতলা’ উন্মোচন করতে চেয়েছে বাংলাদেশের ইতিহাসের এক অস্থির সময়কে। অনেক তর্ক-যুক্তির মাধ্যমেই এগিয়ে চলে নাটকটি।
‘ক্রাচের কর্নেল’-এ অভিনয় করেছেন- ইমরান খান মুন্না, কাজী রোকসানা রুমা, তৌফিক হাসান, সামিনা লুৎফা নিত্রা, পঙ্কজ মজুমদার, বাকীরুল ইসলাম, ইভান রিয়াজ, নাফিজ বিন্দু, ম সাইদ, এম আই রনি, নাফিউল আহমেদ ও মাহবুব মাসুম। নাটকের একটি দৃশ্যে শিল্পীরা

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন