নেশা ও জুয়ার বিপরীতে সালমার ভালোবাসা

বিনোদন রিপোর্ট
১২ আগস্ট ২০১৮, ১৪:৪৯আপডেট : ১২ আগস্ট ২০১৮, ২০:৫৬

মিতু ও সুপ্ত নেশা ও জুয়া প্রলয়ঙ্করি সমস্যা। এগুলোর কবলে পড়ে সুন্দর পরিবার শেষ হয়ে যেতে পারে। কিন্তু ভালোবাসা দিয়ে সহজেই আসক্তদের ফিরিয়ে আনা সম্ভব- ঠিক এমন ভাবনা এবার দেখা যাবে গানের ভিডিওতে। সালমা
ঈদ উপলক্ষে আসছে লোকগান ‘কালা রে’। আর এটি গেয়েছেন কণ্ঠশিল্পী সালমা।
গানের কথা লিখেছেন সোহেল মাসুদ, সুর করেছেন অভি আকাশ আর সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। আর এর ভিডিওতে ফুটে উঠেছে পুরো বিষয়টি।
গান প্রসঙ্গে সালমা বলেন, ‘খুব সুন্দর একটি গান হয়েছে। এটি মানুষের অন্তরে দাগ কাটতে পারবে বলে আশা করি। মূলত এটা প্রেমের গান। পাশাপাশি জনসচেতনতামূলক ভিডিও থাকবে।’
গানটির ভিডিও নির্মাণ করেছে তরুণ নির্মাতা সোহেল রানা বয়াতি। সোহেল রানা বলেন, ‘নেশা ও জুয়া আমাদের দেশে ভয়াবহ সমস্যা। তার বিপরীতে আছে ভালোবাসা। ভালোবাসা দিয়েই আসক্তদের ফিরিয়ে আনা সম্ভব। ভিডিওটির গল্পে আমি এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি।’
এতে অভিনয় করেছেন জাহারা মিতু ও সবুজ আশরাফ সুপ্ত। রেইন মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও আগামী ১৬ আগস্ট মুক্তি পাবে।

/এমআই/এম/চেক/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন