জয়ের তুখোড় প্রশ্নের মুখে এবার পরীমনি

বিনোদন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৮, ১৩:০৬আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ১৭:২৯

অনুষ্ঠানে জয় ও পরীমনি উপস্থাপক-অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের তুমুল আলোচিত অনুষ্ঠান ‌‘সেন্স অব হিউমার’। এ আয়োজনে এসেছেন কিন্তু বিতর্কিত প্রশ্নের জড়াননি এমন ঘটনা নেই বললেই চলে।

এতে উপস্থাপক জয়ের তুখোড় সব প্রশ্নে বুদ্ধিদীপ্ত উত্তর দেন অতিথিরা। অনেক সময় সমালোচিত কথায় ফেঁসেও যান তারা। এবার আলোচিত এ অনুষ্ঠানে হাজির হচ্ছেন চিত্রনায়িকা পরীমনি।
এটিএন বাংলার ঈদ আয়োজনের শেষ দিন অর্থাৎ আগামীকাল রাত সাড়ে ১০টায় এটি দেখানো হবে।
এটিএন বাংলা জানায়, অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের ব্যক্তিত্বদের নিয়ে খোলামেলা আলাপ হয়ে থাকে। কোনও প্রকার জড়তা ছাড়াই অতিথিরা কথা বলে যান।
পাশাপাশি তাদের প্রিয় সিনেমা, শর্টফিল্ম, গান, এমনকি বিশ্বের অজানা অচেনা অনেক তথ্য গল্পের ফাঁকে ফাঁকে দর্শকদের দেখানো হয়।
এর মধ্যেই জয় তারকাকে নিয়ে নানা বিতর্কিত ও আলোচনার বিষয়গুলো তুলে ধরেন। তাই অনুষ্ঠানের এ পর্বে টিভি দর্শকরা জানতে পারবেন নায়িকা পরীমনির জানা-অজানা সব তথ্য।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প