জামিলের অন্যরকম অভিষেক

বিনোদন রিপোর্ট
৩১ আগস্ট ২০১৮, ০৯:৪২আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ১৬:৩৮

জামিল হোসেন। ছবি- সংগৃহীত ‘মীরাক্কেল-৬’ দিয়েই জামিল হোসেনের পরিচিতি। লোক হাসানোর এ কঠিন কাজের পর তাকে নিয়মিত দেখা যাচ্ছে নাটকে। এবার ঈদেও ছিল তার সরব উপস্থিতি।
তবে নাটকের মাঝেও অন্যরকমভাবে এ ঈদ উৎসবে তিনি এসেছেন। প্রকাশ হয়েছে তার অডিও গান। এর আগে যদিও সিনেমার একটি গানে তার কণ্ঠ দেওয়ার অভিজ্ঞতা রয়েছে।
জামিল বললেন, ‌‌‘‘আমার অভিনীত ‘অদ্ভুত প্রেম আমার’ সিনোমর গানে কণ্ঠ দিয়েছি। তবে নতুন গানটি দিয়ে একেবারে পুরোদস্তুর গায়ক হিসেবে অডিও বাজারে আসাটা আমার জন্য অন্যরকম এক অভিজ্ঞতা।’’
অগ্নিবীণা’র ব্যানারে জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়া এ গানের শিরোনাম ‘কূলহারা’। গানের কথা ও সুর করেছেন এ আর রাজ এবং সংগীতায়োজনে মুশফিক লিটু।
তবে গান তার কাছে নতুন কিছু নয়। গানের জন্যই প্রথম তিনি অংশ নিয়েছিলেন ‘ক্লোজআপ তোমাকে খুঁজছে বাংলাদেশ’-এ। কিন্তু ভাগ্যে ছিল না সেই মঞ্চ। এরপর মীরাক্কেলে অংশ নেন। সেখানে কৌতুক পরিবেশনার মাঝেও তার গান শুনেছেন দর্শক-শ্রোতারা।

‘কূলহারা’ গানটি প্রসঙ্গে জামিল বলেন, ‘এটি লোক আঙ্গিকে তৈরি করা। গীতিকার এ আর রাজকে কৃতিত্ব দিতে হবে। তিনিই আমাকে বলেন, মিরাক্কেলে আমার কণ্ঠে গান শুনে তার ভালো লেগেছিল। সেজন্য এই গানটা আমার জন্য তিনি লিখেছেন। আর সুর ও সংগীতায়োজনে মুশফিক লিটু অসাধারণ করেছেন। সব মিলিয়ে আমি নিজে ভীষণ খুশি।’

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর